এই ব্লগটি সন্ধান করুন

picture লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
picture লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২৯ মার্চ, ২০২২

মোটা ছেলেরাই মেয়েদের পছন্দের শীর্ষে : গবেষণা

 ফিট আর স্লিম থাকাটা এখনকার প্রতিটি ছেলের স্বপ্ন। আর তাই ছেলেরা সব দল বেঁধে জিমে যাচ্ছে। তাদের উল্লেখযোগ্যই ভুড়ি ওয়ালা। তবে সেইসব ভুড়ি ওয়ালা ছেলেদের জন্য সুখবর নিয়ে আসলো ফাদারলি ডট কম'র এক গবেষণা। এখন মেয়েরা না-কি ভুড়িওয়ালা ছেলেই বেশি পছন্দ করে। এমনটাই বলছে গবেষণাটি।


গবেষণায় বলা বলছে, সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভুড়িওয়ালা ছেলেদেরই বেশি বিশ্বাসযোগ্য মনে করে বেশিরভাগ মেয়ে। তারা হালকা গোলগাল ও সাধারণ চেহারার মধ্যে নিরাপত্তা খুঁজে পায়। গবেষকরা মনে করেন, বেশি সুঠাম দেহের সঙ্গীকে নিয়ে অনিশ্চয়তায় ভোগে মেয়েরা।

সাধারণ মানুষের ক্ষেত্রে পুরুষ সঙ্গী যদি নিয়ম মেনে চলে, সেক্ষেত্রে তার প্রভাব পড়ে সম্পর্কে। গবেষণার জন্য একটি সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষায় অংশ নেওয়া মেয়েরা দাবি করে, এটা খাব না, সেটা খাব না, মোটা হয়ে যাব বলা পুরুষের চেয়ে অল্প মোটা পুরুষই ভালো।

বিজ্ঞানীরা মনে করেন, অল্প স্থূল পুরুষদের কাজের প্রতি বেশি মনযোগী বলে মনে করেন নারীরা। তারা পরিবারকেও বেশি সময় দেন বলে মনে করা হয়। সেক্ষেত্রে সামাজিকভাবে মোটা ছেলেদের বেশি নিরাপদ মনে করে মেয়েরা। এ ছাড়া বডি ইমেজ নিয়ে চিন্তিত মেয়েরা একটু ভুড়িওয়ালা ছেলেই পছন্দ করে।

গবেষণায় আরও বলা হয়েছে, মোটা ছেলেরা বেশি মজার হয়। তারা নিজেও যেমন হাসে তেমনি অন্যকেও হাসি আনন্দের মাঝে রাখতে পারে। আর হাসি খুশি থাকতে কারা না ভালোবাসা। এজন্যই মোটা ছেলেদেরকে মেয়েরা বেশি পছন্দ করে।


২৮ মার্চ, ২০২২

Gold Price Today : সস্তা হল সোনা-রুপো, এখুনি চেক করে নিন ১০ গ্রামের লেটেস্ট দাম

 ভারতীয় বাজারে সোনা ও রুপোর দাম কমলেও গ্লোবাল মার্কেটে হু হু করে বেড়ে চলেছে দাম ৷

বিশ্ব বাজারে ওঠা-নামার জেরে বুধবার সোনা ও রুপোর দামে পতন দেখা গেল ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনালি ধাতুর নামে সামান্য পতন দেখা গিয়েছে ৷ এমসিএক্সে এদিন সকাল ৯.১০ মিনিটে সোনার দাম ৮ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫১,৩৭১ হয়ে গিয়েছে ৷ এই রেট কেবল ২৪ ক্যারেট শুদ্ধতা সোনার, রুপোর দামেও বদল দেখা গিয়েছে ৷ এমসিএক্সে ৭৮ টাকা দাম কমে প্রতি কিলোতে রুপোর দাম হয়েছে ৬৭,৬১৪ টাকা ৷ গত কয়েকদিনে রুপোর দাম ৬৮ হাজার টাকা পেরিয়ে গিয়েছে ৷











বিশ্ব বাজারে দাম বাড়ছে সোনার- 

 ভারতীয় বাজারে সোনা ও রুপোর দাম কমলেও গ্লোবাল মার্কেটে হু হু করে বেড়ে চলেছে দাম ৷ নিউইর্য়কের বাজারে সোনার দাম ০.০৩১ শতাংশ বেড়ে ১৯২২.২৮ ডলার প্রতি আউন্স হিসেবে বিক্রি হচ্ছে ৷ একই ভাবে রুপোর দাম ০.১৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ২৪.৮৪ ডলার হয়ে গিয়েছে ৷


দু'দিনে ৮ ডলার সস্তা হয়েছে সোনা-


গ্লোবাল মার্কেটে সোনার দামে পতন দেখা গিয়েছে ৷ দু'দিন আগে সোনার দাম প্রতি আউন্সে ১৯৩০.৫০ ডলার ছিল ৷ এখন যার দাম ৮ ডলার কমে গিয়েছে ৷ রুপোর দাম দু'দিন আগে প্রতি আউন্সে ২৫.৩৫ ডলার ছিল যা থেকে এখন ০.৭৫ ডলার দাম কমেছে ৷ বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ব বাজারে দাম আরও কমলে লাভবান হবেন ভারতীয় গ্রাহকরা ৷


বিশেষজ্ঞদের অনুমান- বাজার বিশেষজ্ঞদের অনুমান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধ শেষ হওয়ার পর সোনার দামে বড় পতন দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ রাশিয়ার কাছেও সোনার বড় ভান্ডার রয়েছে এবং সেটা বিশ্ব বাজারে বিক্রি করতে চাইছে রাশিয়া ৷ এই সোনা বাজারে এসে গেলে সাপ্লাই বেড়ে যাবে এবং দামে বড় পতন দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷


২৭ মার্চ, ২০২২

সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়ার বয়স কত?

 কখন কার সঙ্গে কার মন জোড়া লাগবে তা বলা সত্যিই কঠিন! ভালোবাসা বলে কয়ে আসে না ঠিকই, তবে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে কিন্তু বছরের পর বছরও সময় লাগতে পারে। অনেকের মতে, স্কুল-কলেজের বেশিরভাগ প্রেমই টেকে না। আবার মনের মতো সঙ্গীর তালাশ করতে গিয়ে অনেকের প্রেমও বারবার ভেঙে যায়।



ভালবাসা আসলে একটি সংখ্যার খেলা। গণিতবিদরা এ বিষয়ে সঠিক বয়স বের করেছেন, যখন সত্যিকারের ভালোবাসার খোঁজ মেলে। গণিতবিদ ডা. হান্না ফ্রাই একটি গবেষণা পরিচালনা করেছেন এ বিষয়ে। এই গবেষণায় তিনি গণিত-ভিত্তিক নিদর্শন, পরিসংখ্যান ও অ্যালগরিদমের উপর নির্ভর করেছেন। যাকে তিনি 'অপ্টিমাল স্টপিং থিওরি' বলে অভিহিত করেছেন।

এই গণিতবিদের গবেষণায় উঠে এসেছে, জীবনের রোমান্টিকতার প্রথম ৩৭ শতাংশ সময়ে যাদের সঙ্গে আমরা সম্পর্কে জড়ায় তাদের মধ্যে সত্যিকারের ভালবাসা খুঁজে পাওয়ার সম্ভাবনা খুব কম। ধরা যাক, আপনি ৪০ বছর বয়সের আগে বিয়ে করতে চান ও ১৫ বছর বয়স থেকেই ডেটিং শুরু করেছিলেন। এর অর্থ হলো, ১৫-২৭ বছর বয়স পর্যন্ত আপনি যাদের সঙ্গে ডেট করেছেন তাদের মধ্যে সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম।

তবে ২৭-৩৫ বছরের মধ্যেই কিন্তু আপনি খুঁজে পাবেন সত্যিকারের ভালোবাসার মানুষ। এমনটিই বলছে ডা. হান্নার গবেষণা। এক্ষেত্রে কিন্তু অতীতের সম্পর্কগুলো আপনাকে আরও অভিজ্ঞ করে তোলে। ফলে বুঝতে পারবেন আপনার আসলে কেমন জীবনসঙ্গী প্রয়োজন। অতীতের সম্পর্কগুলোর অভিজ্ঞতার আলোকেই সবচেয়ে উপযুক্ত জীবনসঙ্গী বেছে নিতে পারবেন আপনি। ৩০ বছরে পদার্পণ করার সঙ্গে সঙ্গেই মানুষ আরও পরিপক্ক ও অভিজ্ঞ হন। ফলে এ সময়ের দিকেই সঠিক জীবনসঙ্গী ও সত্যিকারের ভালোবাসার মানুষের খোঁজ মেলে। ডা. হান্না ফ্রাইয়ের মতে, 'অনেকেই বিষয়টির সঙ্গে হয়তো একমত হবেন না। যদিও ভালোবাসা সংখ্যা বোঝে না। তবে গণিত মিথ্যা বলে না, আবার হৃদয়ও বোঝে না।' সুতরাং আপনি যদি এমন কাউকে খুঁজে পান যার সঙ্গে ২৭ বছর বয়সের আগ থেকেই বাকি জীবন কাটানোর চিন্তা করেন, তার মানে এই নয় যে সে আপনার সত্যিকারের ভালবাসা নয়।


২৫ মার্চ, ২০২২

উচ্চশিক্ষায় নতুন নিয়ম! চার বছরের স্নাতক ডিগ্রির পর সোজা PhD-তে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা

 আগামীদিনে উচ্চশিক্ষা ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC।এবার থেকে স্নাতক পর্যায়ে চার বছরের কোর্স চালু করতে চলেছে UGC। যে সকল পড়ুয়ারা ন্যূনতম ৭.৫ CGPA নম্বর পেয়ে স্নাতক হবেন, তাঁরা সরাসরি PhD প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। গত ১০ মার্চ, কমিশনের বৈঠকে UGC-র এই নতুন (Minimum Standards and Procedure for Award of PhD Degree) রেগুলেশন অনুমোদিত হয়। এই রেগুলেশনের কপি ইতিমধ্যেই UGC-র সরকারি ওয়েবসাইট ugc.ac.in-এ আপলোড করা হয়েছে।










নতুন এই প্রস্তাব অনুযায়ী, যে সকল পড়ুয়াদের রিসার্চে চার বছরের ডিগ্রি কোর্স রয়েছে এবং সেই ডিগ্রি কোর্সে অন্তত ৭.৫ CGPA পেয়ে একজন পড়ুয়া পাশ করেছেন, তাঁদের স্নাতকোত্তর পর্যায়ের পড়ুয়াদের মতোই PhD প্রোগ্রামের জন্য যোগ্য বলেই মনে করা হবে। তবে, PhD কোর্সে ভর্তির নিয়মে কোনও পরিবর্তন আনা হচ্ছে বলেই বলা হয়েছে এই নতুন প্রস্তাবে। উল্লেখ্য, ২০২০ সালের ঘোষিত নয়া শিক্ষানীতি অনুযায়ী, এবার থেকে আর MPhil ডিগ্রি প্রদান করা হবে না পড়ুয়াদের। অন্যদিকে, চার বছরের স্নাতক স্তরের ডিগ্রি চালু করার কথাও ঘোষণা করা হয়েছে নতুন শিক্ষানীতিতে।


এই নতুন প্রস্তাব নিয়ে শিক্ষামহলের কাছে সব রকমের পরামর্শের আবেদন জানানো হয়েছে UGC-র তরফে। আগামী ৩১ মার্চের মধ্যে এই নতুন নিয়মের উপর পরামর্শ প্রদান করতে আহ্বান জানানো হয়েছে UGC-র তরফে।

২০২০ সালের ঘোষিত নয়া শিক্ষানীতি অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে পড়ুয়াদের চার বছরের ডিগ্রি কোর্স অফার করা হবে। এই কোর্সের বিভিন্ন পর্যায়ে পড়ুয়ারা কোর্সে প্রবেশ করতে অথবা কোর্স ছেড়ে চলে যেতে পারবেন। এই কোর্স শেষে পড়ুয়াদের একটি স্নাতকস্তরের অনার্স ডিগ্রি ও একটি স্নাতকস্তরের রিসার্চ ডিগ্রি প্রদান করা হবে । এছাড়াও, PhD প্রোগ্রামের ন্যূনতম সময়কাল তিন থেকে দুই বছর করারও প্রস্তাব রাখা হয়েছে। কিন্তু PhD শেষ করার জন্য সময়ের ঊর্ধ্বসীমা আগের মতোই ছয় বছর রাখা হয়েছে।


এই প্রস্তাবের কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নয়া চেয়ারপার্সন জগদেশ কুমার জানিয়েছেন, এই পরিবর্তনের ফলে দেশের রিসার্চ ইকোসিস্টেম আরও মজবুত ভাবে গড়ে উঠবে। চার বছরের এই স্নাতক স্তরের পড়াশোনার ক্ষেত্রে অন্তিম বর্ষে পড়ুয়াদের সামনে দুটি রাস্তা খোলা থাকবে। তাঁরা চাইলে মাল্টি-ডিসিপ্লিনারি রিসার্চ করতে পারবেন অথবা কোনও একটি নির্দিষ্ট বিষয়ের উপর কাজ করতে পারবেন। যে সকল পড়ুয়ারা স্নাতকস্তরের এই ডিগ্রি কোর্সে ভালো ফলাফল করবেন, তাঁরা সরাসরি PhD কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।




Wizardry Rice: বাজারে ম্যাজিক চাল! ঠান্ডা জলে ভিজিয়ে রাখলেই ভাত তৈরি!

 Sorcery Rice: আর ভাত রান্না করার দরকার নেই। ম্যাজিক চাল মাত্র কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলেই ভাত রেডি! 










হু-হু করে বাড়ছে জ্বালানির দাম। রান্নার গ্যাসও পিছিয়ে নেই। এই অবস্থায় দু'বেলা ভাত রান্না করাই যেন সমস্যার হয়ে দাঁড়াচ্ছে। ভাত রান্না করতে সব থেকে বেশি গ্যাস পোড়ে। তবে এর সহজ সমাধান আছে। ম্যাজিক চাল (Magic Rice)। শুনেছেন কী এই চালের কথা আগে? জেনে নিন।


আমাদের দেশে এমন কিছু চাল আছে যা রান্না করতে হয় না। মানে আগুনে বসানোর তো দরকারই নেই। বোকা বোকা মনে হচ্ছে তো শুনে! কিন্তু এটাই সত্যি। অসমে এক ধরণের চাল পাওয়া যায় যার নাম 'বোকা' চাল। এই চাল রান্না করতে দরকার শুধু ঠান্ডা জল। বা নর্মাল জল।এই চাল কিছুক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রাখলেই ফুলে গিয়ে একদম ধবধবে সাদা ভাত হয়ে যাবে। এই চালটি উৎপন্ন হয় লোয়ার অসমে।


গরম জল হলে শুধু মাত্র ১০ থেকে ১৫ মিনিট চাল ভিজিয়ে রাখুন। যদি ঠান্ডা জল হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে ভিজিয়ে রাখতে হবে ৩০ মিনিট। তাহলে একেবারে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এই চাল। এই ধরনের চাল বিশেষ করে অসমের বাসিন্দারাই খেয়ে থাকেন। অসমে একটি নামকরা উৎসব মাঘ বিহু তে, এই ধরণের চাল খাদ্য হিসেবে বিশেষ ভাবে ব্যবহার করা হয়। এই চাল ভৌগলিক স্বীকৃতি লাভ করেছিল ২০১৮ সালে। একে অনেকেই "কোমল রাইস" অথবা "জাদুর রাইস"বলে থাকেন।

তবে শুধু অসম নয় এই চালের (Sorcery Rice) চাষ শুরু হয়েছে বিহারেও। বিহারের বসবাসকারী কৃষক বিজয় গিরি। এই কৃষক তাঁর গ্রামে এমন একটি ধান চাষের উদ্যোগ শুরু করেছেন যা এখনো পর্যন্ত শুধুমাত্র আসামের ব্রহ্মপুত্র নদীর তীরে মাজুলা দ্বীপে চাষ করা হয়। সব থেকে বড় কথা হল, এই চাষের জন্য কোন রাসায়নিক সারের প্রয়োজন হয় না।


এই ধানের (Wizardry Rice) একটি বিশেষত্ব হল, এটি রান্না করার জন্য কোন রান্নার গ্যাস প্রয়োজন হয় না। এই অভিনব চালটি শুধুমাত্র সাধারণ জলে এক ঘণ্টার জন্য ভিজিয়ে রাখলে ভাতের জন্য তৈরি হয়ে যায় এই চাল। এক ঘণ্টা ভিজিয়ে রাখার পর সামান্য গ্যাসে চাপালেই ভাত তৈরী হয়ে যায়।

এই চাষের খরচ বেশি কিছু নয়। যেহেতু রাসায়নিক সার লাগে না তাই এই চাষ করতে বেশি খরচ হয় না (Enchantment Rice)। ১৫০ থেকে ১৬০ দিনের মধ্যে প্রস্তুত হয়ে যায় এই চাল। বাজারে এই চাল বিক্রি হয় ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে।এই চালের আরও একটি বড় গুরুত্ব হলো, এই চাল সুগার ফ্রি। এই চালের মধ্যে থাকে অনেক পরিমানে কার্বোহাইডেট এবং প্রোটিন। অত এব পুষ্টি গুণেও এই চাল আমরা রোজ যে চাল খাই তার সমান। এই চালের ভাত কিন্তু একেবারে রান্না করা ভাতের মতোই খেতে হয়।



কোন বয়সে কতটা ঘুম দরকার

 নিজেকে ফিট রাখতে সুষম খাবারের সঙ্গে পর্যাপ্ত ঘুমটাও কিন্তু সমান জরুরি। পেশাগত কারণেই আজকাল অনেকের সেই ঘুমে ব্যাঘাত ঘটে। যতটা ঘুমের প্রয়োজন, তার আটআনাও হয় না, ষোলোআনা হওয়াতো দূরের কথা। আবার ছোটদের ক্ষেত্রে পড়াশোনার চাপেও ঘুম কম হয়। দীর্ঘদিন এ ভাবে চলতে থাকলে, শরীরে নানাবিধ জটিল অসুখ কিন্তু বাসা বাধবে।



জাননে কি, কোন বয়সে কতটা ঘুম প্রয়োজন? কেউ বলেন আট ঘণ্টা। কারও মতে সাত ঘণ্টা। কেউ আবার বলেন, ১০ ঘণ্টা। নানা মুনির নানা মত। সম্প্রতি মার্কিন স্লিপ ফাউন্ডেশন এক গবেষণা রিপোর্টে বয়স ধরে ধরে পর্যাপ্ত ঘুমের হিসেব কষে দিয়েছে।



১. বয়স: ০ থেকে ৩ মাস কতক্ষণ ঘুমোনো প্রয়োজন: ১৪ থেকে ১৭ ঘণ্টা ২. বয়স: ৪ থেকে ১১ মাস কতক্ষণ ঘুমোনো প্রয়োজন: ১২ থেকে ১৫ ঘণ্টা


৩. বয়স: ১ থেকে ২ বছর কতক্ষণ ঘুমোনো প্রয়োজন: ১১ থেকে ১৪ ঘণ্টা ৪. বয়স: ৩ থেকে ৫ বছর কতক্ষণ ঘুমোনো প্রয়োজন: ১০ থেকে ১৩ ঘণ্টা

৫. বয়স: ৬ থেকে ১৩ বছর কতক্ষণ ঘুমোনো প্রয়োজন: ৯ থেকে ১১ ঘণ্টা

৬. বয়স: ১৪ থেকে ১৭ বছর কতক্ষণ ঘুমোনো প্রয়োজন: ৮ থেকে ১০ ঘণ্টা ৭. বয়স: ১৮ থেকে ৬৪ বছর কতক্ষণ ঘুমোনো প্রয়োজন: ৭ থেকে ৯ ঘন্টা

৮. বয়স ৬৫+ কতক্ষণ ঘুমোনো প্রয়োজন: ৭ থেকে ৮ ঘণ্টা


Refrigerated Food: মাছ-মাংস-শাক, আদা-রসুনের পেস্ট ফ্রিজে রেখে খাচ্ছেন? চরম ক্ষতি হচ্ছে শরীরের! জানুন কি করবেন

 Refrigerated Food: ফ্রিজের খাবার খেয়ে নিজের কী ক্ষতি করছেন জানেন? ফ্রিজের খাবার খান সঠিক ভাবে।


বর্তমান সময়ে আমরা প্রায় সকলেই খাবার ফ্রিজে রেখে খাই। সপ্তাহে এক দিন বাজার করে সেই বাজার ফ্রিজে রেখে দেওয়া হয়। আবার এক দিন রান্না করে সেই খাবার ফ্রিজে রেখে তিন-চার দিন ধরে খাওয়া হয়। কিন্তু জানেন কী এতে ক্ষতি হয়ে যাচ্ছে শরীরের। 


প্রথমত ফ্রিজের খাবার বেশিদিন রেখে খেলে তার স্বাদ চলে যায়। তাছাড়া এই খাবের ব্যাকটেরিয়া জমে। যা আমরা না বুঝেই খেয়ে ফেলি। এর ফলে ডাইরিয়া, পেটের ইনফেকশন, জন্ডিস পর্যন্ত হতে পারে।


কাঁচা মাছ মাংস বেশি দিন ফ্রিজে রাখলেই বিপদ। রান্নার সময় কিছুটা মাছ বা মাংস বের করে নিয়ে বাকিটা ফের ফ্রিজে রেখে দেওয়া হয়। এই মাছ মাংসে ব্যাকটেরিয়া বাসা বাঁধে। না বুঝেই সেই খাবার খেয়ে ভয়ঙ্ক ক্ষতি হচ্ছে শরীরের।

মাছ বা মাংস ফ্রিজে রাখলে সেগুলি আলাদা কন্টেনারে রাখুন। এতে কিছুটা হলেও ব্যাকটেরিয়া কম ছড়াবে। এবং চেষ্টা করুন দু থেকে তিন দিনের মধ্যে সেগুলি শেষ করার।

গরম খাবার ফ্রিজে রাখবেন না। এতে যেমন ফ্রিজের কমপ্রেসারে চাপ পড়ে। আবার অনেক সময় পচেও যায়। তবে একেবারে ঠান্ডা না করে, হালকা গরম অবস্থায় খাবার ফ্রিজে রাখুন।

আদা রসুনের পেস্ট ফ্রিজে অনেকেই রাখেন। এই কাজ একদম করবেন না। দু'দিন পরেই এই আদা-রসুনের পেস্টে সব থেকে বেশি ছত্রাক বাসা বাঁধে। মারাত্মক ক্ষতি হবে শরীরের।

শাক-সবজি একদম ফ্রিজে রেখে খাবেন না। কারণ ফ্রিজে রাখলেই তার থেকে ভিটামিন ও মিনারেল কমে যায়। সেই শাক খাওয়া ক্ষতিকর।


২২ মার্চ, ২০২২

গুগল ম্যাপে ত্রুটি, পথ হারালেন অসংখ্য মানুষ

 বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মাত্র কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল গুগল ম্যাপ সার্ভার। ফলে পথ হারিয়েছেন বিশ্বের কয়েক হাজার মানুষ। সম্প্রতি এক ব্লগ পোস্টে এমনটিই জানা গেছে।




গত বৃহস্পতিবার রাতে জনপ্রিয় এই নেভিগেশন সার্ভিসের সার্ভার বন্ধ হয়ে যায়। বিশ্বের প্রায় সব দেশেই নেভিগেশনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার হয় গুগল ম্যাপস। সার্ভার বন্ধ হওয়ার ফলে ম্যাপিং সেবা বন্ধ হয়ে যায়। ফলে পথ হারান অসংখ্য মানুষ।


জানা গেছে গুগল ম্যাপ সার্ভার বন্ধ হওয়ায়, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১২ হাজার মানুষ প্রভাবিত হয়েছেন। অন্যদিকে গ্রেট ব্রিটেনে প্রায় ২০০ মানুষ গুগল ম্যাপস সার্ভিস বন্ধ হওয়ার কারণে প্রভাবিত হয়েছে। একই সময়ে কানাডায় প্রায় ১৭৬৩ জনের কাছ থেকে সার্ভিস বন্ধের কারণে প্রভাবিত হওয়ার খবর এসেছে।


গুগল ম্যাপস একটি ওয়েব বেসড ম্যাপ ও নেভিগেশন টুল। সম্পূর্ণ বিনামূল্যে এ সার্ভিস ব্যবহার করা যায়। মোবাইল ফোন থেকে নেভিগেশনের জন্য সব থেকে জনপ্রিয় সার্ভিস এটিই। তবে শুধু ম্যাপ ও নেভিগেশন নয়, গুগল ম্যাপস এ রয়েছে ৩৬০ ডিগ্রি স্ট্রিট ভিউয়ের মতো ফিচার। গাড়ি ছাড়া, হাঁটা পথ, মোটরসাইকেল, ও পাবলিক ট্রান্সপোর্টের জন্য পৃথক পৃথক নেভিগেশন রুট দেখে নেওয়া যায় এই নেভিগেশন সার্ভিস থেকে। বিশ্বব্যাপী ১০০ কোটির বেশি গ্রাহক প্রতিদিন গুগল ম্যাপস ব্যবহার করেন।

এক রাতেই গ্রামের ১১ গরু চুরি!

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার চকরাধাকানাই গ্রামের ১১ মাইল নামক স্থান থেকে মঙ্গলবার (২২ মার্চ) ভোর রাতে কৃষকের গোয়াল ঘর থেকে ১১টি গরু চুরি হয়েছে। এ নিয়ে ঐ গ্রামে কৃষকদের মধ্যে গরু চুরি আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে চকরাধাকানাই গ্রামের ১১ মাইল নামক স্থানের মকবুল হোসেন চেয়ারম্যানের বাড়ি থেকে আ: মজিদের ৩টি, তার ছেলে রফিকুলে ২টি, আশরাফ আলীর ২টি, লাল মিয়ার ২টি, গিয়াস উদ্দিনের ২টি গরু চুরি করে পিকআপ দিয়ে নিয়ে যায়। ১১টি গরুর মধ্যে গাভী গরু বেশি ছিল বলে জানা গেছে। কৃষক আ: মজিদ বলেন, আমার গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। তার মধ্যে ২টি ছিল গাভী।' এছাড়া চুরি হওয়া ১১টি গরুর বর্তমান বাজার মূল্য ১২ লাখ টাকা হবে বলে জানান তিনি। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ১১ গরু চুরির খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।















২০ মার্চ, ২০২২

Wellbeing Tips: আপনি কি ঘুম থেকে বঞ্চিত? অবিলম্বে চিকিৎসা করা প্রয়োজন

 


যাদের ঘুমের ব্যাধি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে তাদের শরীরের রক্তচাপ এবং অন্যান্য কার্ডিওভাসকুলার সমস্যা বেড়ে যেতে পারে।

যে কোনও ব্যক্তির সুস্থতার জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য পরিসংখ্যান বলছে, গোটা মানবজাতি ধীরে ধীরে স্লিপিং ডিসঅর্ডারের মহামারীর যুগে চলে যাচ্ছি। ঘুম আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ জৈবিক কার্য সম্পাদন করে (Wellbeing Tips)। ঘুম আমাদের শরীরে প্রায় ২ থেকে ৩ কেজি ওজন বহন করে এবং এটি আমাদের শরীরের ২০ থেকে ৩০% শক্তি ব্যবহার করে। আমাদের লক্ষ্য, মনোযোগ এবং সতর্কতা বজায় রাখতে সাহায্য করে পর্যাপ্ত পরিমাণ ঘুম (Sleep problem epidemic)।

মেডিকা সুপারস্পেশালটি হাসপাতালের কনসালটেন্ট পালমোনোলজিস্ট ডা. অর্ণব বেরা (Dr. Arnab Bera, Consultant Pulmonologist) বলছেন, যাঁরা পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে পারেন না তাঁদের মধ্যে আলঝাইমার এবং ডিজেনারেটিভ মস্তিষ্কের রোগ হওয়ার প্রবণতা থাকে। এটি শুধুমাত্র মস্তিষ্কের জন্য নয়, ঘুম আমাদের হৃদয়ের কার্যকারিতার জন্যও খুব গুরুত্বপূর্ণ। ঘুমের সময় হৃৎপিণ্ড হৃদযন্ত্রের চাপ কমিয়ে তার কার্যকলাপ বজায় রাখতে পারে, এটি শক্তি পুনরায় পূরণ করতেও সাহায্য করে। যাদের ঘুমের ব্যাধি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (Sleep apnea) থাকে তাদের শরীরের রক্তচাপ এবং অন্যান্য কার্ডিওভাসকুলার সমস্যা বেড়ে যেতে পারে। আমাদের ঘুমের সময় রোগ প্রতিরোধ ক্ষমতাও প্রভাবিত হয়। এটি সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।

যাদের ঘুম ভাল হয় তাদের সংক্রমণের সম্ভাবনা কম থাকে। ঘুম ভেঙে যাওয়া ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এবং টিউমার কোষের বৃদ্ধি বাড়ায়। আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণের জন্যও ঘুম খুবই গুরুত্বপূর্ণ। ঘুম গ্লুকোজ মেটাবলিজমেও সাহায্য করে। মানুষের পর্যাপ্ত ঘুম না হলে স্পষ্টতই ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায়। একজন স্লিপ ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তির মধ্যে বিষণ্নতা উদ্বেগ এমনকি আত্মহত্যার প্রবণতাও বেশি থাকে এবং তাদের রাগের নিয়ন্ত্রণও কম থাকে। বর্তমান যুগে বহুল প্রচলিত মোবাইল, ল্যাপটপ ইত্যাদি বৈদ্যুতীন যন্ত্রগুলির নীল আলো খুবই ক্ষতিকর প্রভাব ফেলে। একজন সাধারণ মানুষের রাতে ৭ থেকে ৮ ঘণ্টা ভাল মানের ঘুমের প্রয়োজন হয়। আমাদের প্রতিদিন ঘুমতে যাওয়ার সময়টা ঠিক করতে হবে। যদি স্লিপ অর্ডার বাড়তে থাকে তবে অবিলম্বে চিকিৎসা করাতে হবে।

ভাল মানের ঘুম পাওয়ার পর প্রত্যেক ব্যক্তিকে আকর্ষণীয় দেখায় এবং এটি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি জার্নালে প্রকাশিত হয়েছে যেখানে তারা ভাল ঘুম পাচ্ছে এবং ভাল ঘুম নেই এমন ব্যক্তিদের প্রতিকৃতি তুলেছে। আপনার ভালো ঘুম হলেই আপনাকে সুন্দর দেখায়। শেভিং করে বা মেক আপ দিয়ে নয়। ভাল ঘুম হলে একজন ব্যক্তিকে সুন্দর দেখায়। পর্যাপ্ত পরিমাণ ঘুমের খুব প্রয়োজন। কারণ আমরা ঘুমের ব্যাধির মহামারীর দিকে চলে যাচ্ছি, যার ফলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কার্ডিওভাসকুলার অসুখ এবং অন্যান্য বিভিন্ন স্নায়বিক সমস্যা দেখা দেবে।


গ্রাহকের কাছে ক্ষমা চাইল স্যামসাং

 বড় বিতর্ক সৃষ্টি করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। সংস্থার গ্যালাক্সি এস২২ সিরিজ এবং গ্যালাক্সি ট্যাব এস৮ সিরিজের বিরুদ্ধে অ্যাপ থ্রটলিংয়ের অভিযোগ উঠেছে। ইতোমধ্যে স্যামসাং প্রধান গ্রাহকদের কাছে ক্ষমাও চেয়েছেন। অ্যাপ থ্রটলিংয়ের মাধ্যমে পারফরম্যান্স ম্যানিপুলেট করার অভিযোগে স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের স্মার্টফোনগুলো বেঞ্চমার্কিং সাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। খবর জিএসএম এরিনা।


স্যামসাং ডিএক্সের সিইও জেএইচ হান এই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন এবং স্বীকার করেছেন, নতুন ফোনের লাইনআপের সমস্যাগুলো নিয়ে গ্রাহকদের উদ্বেগের সমাধানে অক্ষম ছিল স্যামসাং।

অ্যাপ থ্রটলিংয়ের অর্থ হল, ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট কোনও অ্যাপের কর্মক্ষমতা হ্রাস করা। কিন্তু কোনও অ্যাপের কর্মক্ষমতা হ্রাস করার প্রয়োজন কেন হবে? একটা অ্যাপের পারফরম্যান্স থ্রটলিং করার মধ্যে দিয়ে নির্দিষ্ট সেই ফোনের গেমিং পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফ বুস্ট করা যায়। জানা গেছে, গুগল প্লে স্টোরে একাধিক জনপ্রিয় অ্যাপ থ্রটলিং করেছে স্যামসাং। তালিকায় রয়েছে গুগল, ক্রোম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স, জুমসহ আরও একাধিক অ্যাপ।


অ্যাপ থ্রটলিং সমস্যা শুধু স্যামসাংয়ের এস সিরিজের ফোনে। সংস্থাটি সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নিতে তৎপর হয় এবং একটি সফ্টওয়্যার আপডেট রিলিজ করার ঘোষণার করে। তবে তাদের ভুল শোধরানোর প্রচেষ্টা করা সত্ত্বেও অ্যাপ্লিকেশনের কর্মক্ষমতা সীমিত করার অপরাধে বেঞ্চমার্ক সাইট গিগবেঞ্চ ইতোমধ্যে নিজেদের প্ল্যাটফর্ম থেকে গ্যালাক্সি এস২২ সিরিজকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে দিয়েছে।