এই ব্লগটি সন্ধান করুন

২৬ মার্চ, ২০২২

ফেসবুক হ্যাকিং থেকে বাঁচার সহজ উপায়

 বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক সবচেয়ে বেশি জনপ্রিয়। সারাবিশ্বে এর ব্যবহারকারীর সংখ্যা কয়েক কোটি। প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফেসবুক।



আমরা বলতে গেলে সবাই acebook  চালাই।


কারণ ফেসবুক দিয়ে কারো সাথে যোগাযোগ করা যেমন সহজ তেমনি ফেসবুক অন্য সোশ্যাল মিডিয়াগুলো থেকে অনেক বেশি সুরক্ষিত। তারপরও ইউজারের নানা ভুলের কারণে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতেই পারে।

২০১৯ সালে ৫৩ কোটির বেশি ফেসবুক ব্যবহারকারীর তথ্য চুরি হয়ে যায়। গত বছরের এপ্রিল মাসে সেসব তথ্য একটি হ্যাকিং ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সেখানে ব্যবহারকারীদের ফোন নম্বর ও ইমেইল প্রকাশ করা হয়।

এরপর ফেসবুকের নিরাপত্তা বাড়াতে ও হ্যাকিং ঠেকাতে গত বছর নিরাপত্তা ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন এনেছে ফেসবুক। আগে এসব নিরাপত্তার ব্যবস্থা ঐচ্ছিক থাকলেও এখন সবাইকেই বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে, সব অ্যাকাউন্টে গুগল অথেনটিকেশন অ্যাপ ব্যবহার করা। একটি অ্যাপের মাধ্যমে নতুন কোন ডিজিটাল ডিভাইসে ফেসবুক লগইন করার সময় মোবাইলে থাকা অ্যাপ থেকে কোড দিতে হবে।

এর পাশাপাশি টেক্সট ম্যাসেজ অপশনটি রাখা যায়। কোন কারণে গুগল অথেনটিকেশন অ্যাপ কাজ না করলে মোবাইলের নম্বরে একটি কোড পাঠাবে ফেসবুক। তখন সেটি প্রবেশ করিয়ে লগইন করা যাবে। এর বাইরে সিকিউরিটি কি ডিভাইস ব্যবহার করা যায়। তবে সেটা তৃতীয় কোন পক্ষের কাছ থেকে কিনে ফেসবুকে রেজিস্টার করিয়ে নিতে হবে। সূত্র: বিবিসি

একটি সিম থেকেই ব্যবহার করা যাবে 2টি নম্বর! অবিশ্বাস্য নয়, আসল পদ্ধতি জানুন

 এখন প্রতিটি মোবাইল থেকেই ব্যবহার করা যায় ডুয়েল সিম। এর মধ্যে নতুনত্ব কিছুই নেই। বর্তমানে আবার এমন কিছু ফোন বাজারে আনা হয়েছে যেগুলিতে রয়েছে E-SIM এর সুবিধা। কিন্তু এছাড়াও যে কোনও স্মার্টফোনে একটি সিমের মাধ্যমেই ব্যবহার করা যাবে দুটি নম্বর।











অনেকেই দুটি সিম ব্যবহার করার জন্য ডুয়েল স্লট ফোন ব্যবহার করেন। কিন্তু যেকোনও সিঙ্গল স্লট ফোনেই ব্যবহার করতে পারবেন দুটি নম্বর। এর জন্য দুটি সিম ব্যবহার করার দরকার নেই। এমনকী, এর জন্য অতিরিক্ত টাকা খরচ করারও প্রয়োজন নেই। এর জন্য শুধুমাত্র একটি Application ডাউনলোড করতে হবে। Google Play Store থেকেই পাওয়া যাবে ওই অ্যাপটি। ওই অ্যাপের মাধ্যমেই দুটি নম্বর ব্যবহার করতে পারবেন।

দুটি নম্বর ব্যবহার করার জন্য Message Me: Second Phone Number অ্যাপটি ব্যবহার করতে পারেন। 

পুরো পদ্ধতি

Stage 1-Text Me: Second Phone Number অ্যাপটি ডাউনলোড করার পর সেটি নিজের ফোনে ইনস্টল করুন। 

Stage 2-ইনস্টল করার সঙ্গে সঙ্গে লগ-ইন করতে হবে। নিজের Gmail অ্যাকাউন্ট ব্যবহার করে লগ-ইন করুন। এছাড়াও আপনি চাইলে একটি নতুন অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। 

Stage 3-লগ ইন করার সঙ্গে সঙ্গে ওই অ্যাপটির নীচে বেশ কয়েকটি অপশন দেখা যাবে। সেখানে স্টোর, কনট্যাক্টস, ইনবক্স, কল এবং নম্বর অপশন দেখা যাবে। এর জন্য আপনাকে নম্বর অপশনে ক্লিক করতে হবে। তবে নম্বর নেওয়ার জন্য টাকা খরচ করতে হবে। যত গুলি নম্বর পছন্দ করবেন ততবার টাকা দিতে হবে।

 Stage 4-অন্যদিকে পথমবার অ্যাপ ইনস্টল করার জন্য একটি ফ্রি নম্বর দেওয়া হয়। তাই যদি কেউ অ্যাপ ইনস্টল করে এবং কোনও একটি নম্বর পছন্দ করেন তাহলে তার জন্য কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না।

 Stage 5-ওই অ্যাপের একদম উপরে রয়েছে ক্রেডিট অপশন। সেখানে ক্লিক করলেই জানতে পারবেন কত টাকা ক্রেডিট রয়েছে। এবং সেই অনুযায়ী কল করতে পারবেন।


ওই অ্যাপের তরফেই ভিডিয়ো দেখার ব্যবস্থা রয়েছে। ফলে যে ব্যবহারকারী যত বেশি ভিডিয়ো দেখবেন সেই ব্যবহারকারীর কাছে তত বেশি ক্রেডিট জমা হবে।


ফেসবুক আইডির পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে জনপ্রিয় এই অ্যাপ

যেকোনো ছবিকে কার্টুনে বদলে দেওয়ার জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ক্রাফট আর্ট কার্টুন ফটো টুলস (Craftsart Cartoon Photo Tools) নামের একটি অ্যাপ ব্যবহারকারীর ডিভাইসে ক্ষতিকারক কোড প্রবেশ করিয়ে পাসওয়ার্ডসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। প্রাডিও (Pradeo) নামে একটি সাইবার সিকিউরিটি রিসার্চ ফার্ম দীর্ঘদিন ধরে এবিষয়ে তদন্ত করছে। তারা প্রথম বিষয়টি প্রকাশ্যে আনে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, 'ক্রাফট আর্ট কার্টুন ফটো টুলস' ফেসবুক ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে। তার মধ্যে রয়েছে ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড।















সংস্থাটির এই তথ্য প্রকাশের সঙ্গে সঙ্গে গুগল প্লে-স্টোর কর্তৃপক্ষ অ্যাপটিকে তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলে। তবে এরমধ্যে প্রায় ১ লক্ষ ব্যবহারকারী অ্যাপটি ডাউনলোড করেছেন বলে জানা গিয়েছে। সিকিউরিটি রিসার্চ ফার্মের রিপোর্টে জানানো হয়, অ্যাপ্লিকেশনটি ওপেন করলে ব্যবহারকারীর সামনে একটি ফেসবুক লগ-ইন পেজ আসে। যা এড়িয়ে গেলে অ্যাপের হোম পেজে যাওয়া অসম্ভব। এক্ষেত্রে ব্যবহারকারী তার লগ-ইন সংক্রান্ত তথ্য প্রদান করলে অ্যাপ্লিকেশন তাকে এমন একটি কমান্ড এবং কন্ট্রোল সার্ভারে প্রেরণ করে যেখান থেকে ইউজারের ব্যক্তিগত তথ্য সহজেই হাতিয়ে নেওয়া যাবে। এছাড়াও সিকিউরিটি রিসার্চ ফার্মের রিপোর্ট অনুযায়ী, এই অ্যাপ ব্যবহারকারীর ডিভাইসে একটি ক্ষুদ্র কোড প্রবেশ করায়। এর মাধ্যমে গুগল প্লে-স্টোরের পলিসিকে ফাঁকি দিয়ে সহজে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব হয়।

২৫ মার্চ, ২০২২

উচ্চশিক্ষায় নতুন নিয়ম! চার বছরের স্নাতক ডিগ্রির পর সোজা PhD-তে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা

 আগামীদিনে উচ্চশিক্ষা ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC।এবার থেকে স্নাতক পর্যায়ে চার বছরের কোর্স চালু করতে চলেছে UGC। যে সকল পড়ুয়ারা ন্যূনতম ৭.৫ CGPA নম্বর পেয়ে স্নাতক হবেন, তাঁরা সরাসরি PhD প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। গত ১০ মার্চ, কমিশনের বৈঠকে UGC-র এই নতুন (Minimum Standards and Procedure for Award of PhD Degree) রেগুলেশন অনুমোদিত হয়। এই রেগুলেশনের কপি ইতিমধ্যেই UGC-র সরকারি ওয়েবসাইট ugc.ac.in-এ আপলোড করা হয়েছে।










নতুন এই প্রস্তাব অনুযায়ী, যে সকল পড়ুয়াদের রিসার্চে চার বছরের ডিগ্রি কোর্স রয়েছে এবং সেই ডিগ্রি কোর্সে অন্তত ৭.৫ CGPA পেয়ে একজন পড়ুয়া পাশ করেছেন, তাঁদের স্নাতকোত্তর পর্যায়ের পড়ুয়াদের মতোই PhD প্রোগ্রামের জন্য যোগ্য বলেই মনে করা হবে। তবে, PhD কোর্সে ভর্তির নিয়মে কোনও পরিবর্তন আনা হচ্ছে বলেই বলা হয়েছে এই নতুন প্রস্তাবে। উল্লেখ্য, ২০২০ সালের ঘোষিত নয়া শিক্ষানীতি অনুযায়ী, এবার থেকে আর MPhil ডিগ্রি প্রদান করা হবে না পড়ুয়াদের। অন্যদিকে, চার বছরের স্নাতক স্তরের ডিগ্রি চালু করার কথাও ঘোষণা করা হয়েছে নতুন শিক্ষানীতিতে।


এই নতুন প্রস্তাব নিয়ে শিক্ষামহলের কাছে সব রকমের পরামর্শের আবেদন জানানো হয়েছে UGC-র তরফে। আগামী ৩১ মার্চের মধ্যে এই নতুন নিয়মের উপর পরামর্শ প্রদান করতে আহ্বান জানানো হয়েছে UGC-র তরফে।

২০২০ সালের ঘোষিত নয়া শিক্ষানীতি অনুযায়ী, বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে পড়ুয়াদের চার বছরের ডিগ্রি কোর্স অফার করা হবে। এই কোর্সের বিভিন্ন পর্যায়ে পড়ুয়ারা কোর্সে প্রবেশ করতে অথবা কোর্স ছেড়ে চলে যেতে পারবেন। এই কোর্স শেষে পড়ুয়াদের একটি স্নাতকস্তরের অনার্স ডিগ্রি ও একটি স্নাতকস্তরের রিসার্চ ডিগ্রি প্রদান করা হবে । এছাড়াও, PhD প্রোগ্রামের ন্যূনতম সময়কাল তিন থেকে দুই বছর করারও প্রস্তাব রাখা হয়েছে। কিন্তু PhD শেষ করার জন্য সময়ের ঊর্ধ্বসীমা আগের মতোই ছয় বছর রাখা হয়েছে।


এই প্রস্তাবের কথা স্বীকার করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নয়া চেয়ারপার্সন জগদেশ কুমার জানিয়েছেন, এই পরিবর্তনের ফলে দেশের রিসার্চ ইকোসিস্টেম আরও মজবুত ভাবে গড়ে উঠবে। চার বছরের এই স্নাতক স্তরের পড়াশোনার ক্ষেত্রে অন্তিম বর্ষে পড়ুয়াদের সামনে দুটি রাস্তা খোলা থাকবে। তাঁরা চাইলে মাল্টি-ডিসিপ্লিনারি রিসার্চ করতে পারবেন অথবা কোনও একটি নির্দিষ্ট বিষয়ের উপর কাজ করতে পারবেন। যে সকল পড়ুয়ারা স্নাতকস্তরের এই ডিগ্রি কোর্সে ভালো ফলাফল করবেন, তাঁরা সরাসরি PhD কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।




Wizardry Rice: বাজারে ম্যাজিক চাল! ঠান্ডা জলে ভিজিয়ে রাখলেই ভাত তৈরি!

 Sorcery Rice: আর ভাত রান্না করার দরকার নেই। ম্যাজিক চাল মাত্র কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলেই ভাত রেডি! 










হু-হু করে বাড়ছে জ্বালানির দাম। রান্নার গ্যাসও পিছিয়ে নেই। এই অবস্থায় দু'বেলা ভাত রান্না করাই যেন সমস্যার হয়ে দাঁড়াচ্ছে। ভাত রান্না করতে সব থেকে বেশি গ্যাস পোড়ে। তবে এর সহজ সমাধান আছে। ম্যাজিক চাল (Magic Rice)। শুনেছেন কী এই চালের কথা আগে? জেনে নিন।


আমাদের দেশে এমন কিছু চাল আছে যা রান্না করতে হয় না। মানে আগুনে বসানোর তো দরকারই নেই। বোকা বোকা মনে হচ্ছে তো শুনে! কিন্তু এটাই সত্যি। অসমে এক ধরণের চাল পাওয়া যায় যার নাম 'বোকা' চাল। এই চাল রান্না করতে দরকার শুধু ঠান্ডা জল। বা নর্মাল জল।এই চাল কিছুক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রাখলেই ফুলে গিয়ে একদম ধবধবে সাদা ভাত হয়ে যাবে। এই চালটি উৎপন্ন হয় লোয়ার অসমে।


গরম জল হলে শুধু মাত্র ১০ থেকে ১৫ মিনিট চাল ভিজিয়ে রাখুন। যদি ঠান্ডা জল হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে ভিজিয়ে রাখতে হবে ৩০ মিনিট। তাহলে একেবারে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে এই চাল। এই ধরনের চাল বিশেষ করে অসমের বাসিন্দারাই খেয়ে থাকেন। অসমে একটি নামকরা উৎসব মাঘ বিহু তে, এই ধরণের চাল খাদ্য হিসেবে বিশেষ ভাবে ব্যবহার করা হয়। এই চাল ভৌগলিক স্বীকৃতি লাভ করেছিল ২০১৮ সালে। একে অনেকেই "কোমল রাইস" অথবা "জাদুর রাইস"বলে থাকেন।

তবে শুধু অসম নয় এই চালের (Sorcery Rice) চাষ শুরু হয়েছে বিহারেও। বিহারের বসবাসকারী কৃষক বিজয় গিরি। এই কৃষক তাঁর গ্রামে এমন একটি ধান চাষের উদ্যোগ শুরু করেছেন যা এখনো পর্যন্ত শুধুমাত্র আসামের ব্রহ্মপুত্র নদীর তীরে মাজুলা দ্বীপে চাষ করা হয়। সব থেকে বড় কথা হল, এই চাষের জন্য কোন রাসায়নিক সারের প্রয়োজন হয় না।


এই ধানের (Wizardry Rice) একটি বিশেষত্ব হল, এটি রান্না করার জন্য কোন রান্নার গ্যাস প্রয়োজন হয় না। এই অভিনব চালটি শুধুমাত্র সাধারণ জলে এক ঘণ্টার জন্য ভিজিয়ে রাখলে ভাতের জন্য তৈরি হয়ে যায় এই চাল। এক ঘণ্টা ভিজিয়ে রাখার পর সামান্য গ্যাসে চাপালেই ভাত তৈরী হয়ে যায়।

এই চাষের খরচ বেশি কিছু নয়। যেহেতু রাসায়নিক সার লাগে না তাই এই চাষ করতে বেশি খরচ হয় না (Enchantment Rice)। ১৫০ থেকে ১৬০ দিনের মধ্যে প্রস্তুত হয়ে যায় এই চাল। বাজারে এই চাল বিক্রি হয় ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে।এই চালের আরও একটি বড় গুরুত্ব হলো, এই চাল সুগার ফ্রি। এই চালের মধ্যে থাকে অনেক পরিমানে কার্বোহাইডেট এবং প্রোটিন। অত এব পুষ্টি গুণেও এই চাল আমরা রোজ যে চাল খাই তার সমান। এই চালের ভাত কিন্তু একেবারে রান্না করা ভাতের মতোই খেতে হয়।



কোন বয়সে কতটা ঘুম দরকার

 নিজেকে ফিট রাখতে সুষম খাবারের সঙ্গে পর্যাপ্ত ঘুমটাও কিন্তু সমান জরুরি। পেশাগত কারণেই আজকাল অনেকের সেই ঘুমে ব্যাঘাত ঘটে। যতটা ঘুমের প্রয়োজন, তার আটআনাও হয় না, ষোলোআনা হওয়াতো দূরের কথা। আবার ছোটদের ক্ষেত্রে পড়াশোনার চাপেও ঘুম কম হয়। দীর্ঘদিন এ ভাবে চলতে থাকলে, শরীরে নানাবিধ জটিল অসুখ কিন্তু বাসা বাধবে।



জাননে কি, কোন বয়সে কতটা ঘুম প্রয়োজন? কেউ বলেন আট ঘণ্টা। কারও মতে সাত ঘণ্টা। কেউ আবার বলেন, ১০ ঘণ্টা। নানা মুনির নানা মত। সম্প্রতি মার্কিন স্লিপ ফাউন্ডেশন এক গবেষণা রিপোর্টে বয়স ধরে ধরে পর্যাপ্ত ঘুমের হিসেব কষে দিয়েছে।



১. বয়স: ০ থেকে ৩ মাস কতক্ষণ ঘুমোনো প্রয়োজন: ১৪ থেকে ১৭ ঘণ্টা ২. বয়স: ৪ থেকে ১১ মাস কতক্ষণ ঘুমোনো প্রয়োজন: ১২ থেকে ১৫ ঘণ্টা


৩. বয়স: ১ থেকে ২ বছর কতক্ষণ ঘুমোনো প্রয়োজন: ১১ থেকে ১৪ ঘণ্টা ৪. বয়স: ৩ থেকে ৫ বছর কতক্ষণ ঘুমোনো প্রয়োজন: ১০ থেকে ১৩ ঘণ্টা

৫. বয়স: ৬ থেকে ১৩ বছর কতক্ষণ ঘুমোনো প্রয়োজন: ৯ থেকে ১১ ঘণ্টা

৬. বয়স: ১৪ থেকে ১৭ বছর কতক্ষণ ঘুমোনো প্রয়োজন: ৮ থেকে ১০ ঘণ্টা ৭. বয়স: ১৮ থেকে ৬৪ বছর কতক্ষণ ঘুমোনো প্রয়োজন: ৭ থেকে ৯ ঘন্টা

৮. বয়স ৬৫+ কতক্ষণ ঘুমোনো প্রয়োজন: ৭ থেকে ৮ ঘণ্টা


Refrigerated Food: মাছ-মাংস-শাক, আদা-রসুনের পেস্ট ফ্রিজে রেখে খাচ্ছেন? চরম ক্ষতি হচ্ছে শরীরের! জানুন কি করবেন

 Refrigerated Food: ফ্রিজের খাবার খেয়ে নিজের কী ক্ষতি করছেন জানেন? ফ্রিজের খাবার খান সঠিক ভাবে।


বর্তমান সময়ে আমরা প্রায় সকলেই খাবার ফ্রিজে রেখে খাই। সপ্তাহে এক দিন বাজার করে সেই বাজার ফ্রিজে রেখে দেওয়া হয়। আবার এক দিন রান্না করে সেই খাবার ফ্রিজে রেখে তিন-চার দিন ধরে খাওয়া হয়। কিন্তু জানেন কী এতে ক্ষতি হয়ে যাচ্ছে শরীরের। 


প্রথমত ফ্রিজের খাবার বেশিদিন রেখে খেলে তার স্বাদ চলে যায়। তাছাড়া এই খাবের ব্যাকটেরিয়া জমে। যা আমরা না বুঝেই খেয়ে ফেলি। এর ফলে ডাইরিয়া, পেটের ইনফেকশন, জন্ডিস পর্যন্ত হতে পারে।


কাঁচা মাছ মাংস বেশি দিন ফ্রিজে রাখলেই বিপদ। রান্নার সময় কিছুটা মাছ বা মাংস বের করে নিয়ে বাকিটা ফের ফ্রিজে রেখে দেওয়া হয়। এই মাছ মাংসে ব্যাকটেরিয়া বাসা বাঁধে। না বুঝেই সেই খাবার খেয়ে ভয়ঙ্ক ক্ষতি হচ্ছে শরীরের।

মাছ বা মাংস ফ্রিজে রাখলে সেগুলি আলাদা কন্টেনারে রাখুন। এতে কিছুটা হলেও ব্যাকটেরিয়া কম ছড়াবে। এবং চেষ্টা করুন দু থেকে তিন দিনের মধ্যে সেগুলি শেষ করার।

গরম খাবার ফ্রিজে রাখবেন না। এতে যেমন ফ্রিজের কমপ্রেসারে চাপ পড়ে। আবার অনেক সময় পচেও যায়। তবে একেবারে ঠান্ডা না করে, হালকা গরম অবস্থায় খাবার ফ্রিজে রাখুন।

আদা রসুনের পেস্ট ফ্রিজে অনেকেই রাখেন। এই কাজ একদম করবেন না। দু'দিন পরেই এই আদা-রসুনের পেস্টে সব থেকে বেশি ছত্রাক বাসা বাঁধে। মারাত্মক ক্ষতি হবে শরীরের।

শাক-সবজি একদম ফ্রিজে রেখে খাবেন না। কারণ ফ্রিজে রাখলেই তার থেকে ভিটামিন ও মিনারেল কমে যায়। সেই শাক খাওয়া ক্ষতিকর।


২৪ মার্চ, ২০২২

প্রথমবারের মতো মানুষের রক্তে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত: গবেষণা

 প্রথমবারের মতো মানুষের রক্তে মাইক্রোপ্লাস্টিক দূষণ শনাক্ত হয়েছে। নতুন এক গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে ৮০ শতাংশ মানুষের রক্তে এই ক্ষুদ্র কণা পেয়েছেন বিজ্ঞানীরা। এতে এই কণাটি যে শরীরে চলাচল এবং বিভিন্ন অঙ্গে নিজের জায়গা করে নিতে পারে তা স্পষ্ট হলো। তবে মানুষের স্বাস্থ্যে এই কণার প্রভাব কেমন তা এখনও জানা যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।










বিপুল পরিমাণ প্রাস্টিক বর্জ্য ফেলা হচ্ছে। মাইক্রোপ্লাস্টিক পুরো পৃথিবীকে দূষিত করছে। মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে মহাসাগরের গভীর তলদেশও বাদ পড়ছে না। খাবার ও পানিসহ নিশ্বাসের সঙ্গে ক্ষুদ্র কণাটি গ্রহণ করছে মানুষ। ইতোমধ্যে প্রাপ্তবয়স্ক ও শিশুদের মলে এই কণার উপস্থিতি শনাক্ত হয়েছে।

গবেষকরা উদ্বিগ্ন কারণ গবেষণাগারে মাইক্রোপ্লাস্টিক মানব কোষের ক্ষতি সাধন করেছে। বায়ু দূষণের কণা ইতোমধ্যে মানবদেহে প্রবেশে করেছে বলে আগেই জানা গেছে এবং এর ফলে প্রতি বছর লাখো মানুষের মৃত্যু হচ্ছে।

২২ জন অজ্ঞাত রক্তদাতার নমুনা পর্যালোচনা করেছেন বিজ্ঞানীরা। সবাই প্রাপ্ত বয়স্ক ও সুস্বাস্থ্যের অধিকার। এদের মধ্যে ১৭ জনের দেহে প্লাস্টিক কণা পাওয়া গেছে। অর্ধেক নমুনায় পিইটি প্লাস্টিক পাওয়া গেছে-যা পানির বোতলে সাধারণত ব্যবহার করা হয়। এক-তৃতীয়াংশের নমুনায় পাওয়া গেছে পলিস্টাইরিন-যা খাবার ও অন্যান্য পণ্য প্যাকেটজাত করতে ব্যবহৃত হয়। এক-চর্তুথাংশের নমুনায় পাওয়া গেছে প্লাস্টিক ব্যাগ নির্মাণে ব্যবহৃত পলিথিলিন। নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয় ভিইউ আমস্টারডামের ইকোটক্সিকোলজিস্ট অধ্যাপক ডিক ভেথাক বলেন, আমাদের রক্তে যে পলিমার কণার উপস্থিতি রয়েছে তার প্রথম ইঙ্গিত আমাদের গবেষণা- এটি যুগান্তকারী ফলাফল। কিন্তু আমাদের গবেষণার ব্যপ্তি ও নমুনার সংখ্যা বাড়াতে হবে। একাধিক গোষ্ঠীর পক্ষ থেকে আরও গবেষণা চলমান রয়েছে। গবেষণা প্রতিবেদনটি এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণাটিতে অর্থায়ন করেছে ডাচ ন্যাশনাল অর্গানাইজেশন ফর হেলথ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং প্লাস্টিক দূষণরোধে কাজ করা সামাজিক সংগঠন কমন সিজ।


Silver Hair : চুল সব পেকে যাচ্ছে এক এক করে? এখনই ডায়েটে এই খাবারগুলি রাখুন

 এখন আর বয়স মেনে চুল পাকে না। পেটের কোনও সমস্যা হলেও চুল পাকতে বেশি সময় লাগে না।


অল্প বয়সেই যদি মাথার ফাঁক থেকে পাকা চুল উঁকি মারে তাহলে সাজটাই মাটি। এই সমস্যায় অনেকেই ভোগেন। এখন আর বয়স মেনে চুল পাকে না। পেটের কোনও সমস্যা হলেও চুল পাকতে বেশি সময় লাগে না। তাই ডায়েটে বিশেষ নজর দেওয়া উচিত।


বিশেষজ্ঞরা বলছেন, ডায়েটই এই সমস্যার সমাধান করে দিতে পারে অনেকটাই। একবার চুল পাকতে শুরু করলে এই সমস্যা থেকে বেরোনো বেশ কঠিন। তাই জেনে নিন কোন ডায়েট মেনে চলবেন।

১) ডার্ক চকোলেটে যথেষ্ট পরিমাণে আয়রম ও কপার থাকে। এই দুই উপাদান চুল পাকা রোধ করতে পারে। মুখেও বয়সের ছাপ সহজে পড়তে দেয় না। শরীরে কপারের মাত্রা বেশি থাকলে এই সমস্যা এড়াতে পারবেন।


২) স্যামন মাছে থাকে ভিটামিন ডি। চুলের রঙের পিগমেন্টেশনে এটি সাহায্য করে। ভিটামিন ডি-র অভাব থাকলে চুল তাড়াতাড়ি সাদা হয়ে যায়। এতে ওমেগা ৩ এবং প্রোটিন আছে যা চুলে পাক ধরাতে বাধা দেয়।


৩) ডিমের সাদা অংশে থাকে প্রোটিন। তবে কুসুম সুদ্ধ গোটা ডিমেও অনেক গুণ থাকে। এর মধ্যে থাকে ভিটামিন বি১২। তাই গোটা ডিম খেলে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

৪) হজমের সমস্যার জন্য প্রোবায়োটিক খুবই উপকারী। অরগ্যানিক খাবারের মধ্যে খাদ্যগুণ বেশিই থাকে। পাকা চুলের সমস্যা মেটাতে এই ডায়েট মেনে চলতে হবে।

৫) কমলালেবু খুবই ভালো চুলে পাক ধরা আটকাতে। এর মধ্যে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন সি যা কোলাজেন প্রোটিন বৃদ্ধিতে সাহায্য করে।


২২ মার্চ, ২০২২

জিমেইলে অটো রিপ্লাই ইমেইল সেট করার নিয়ম

 ইমেইল ব্যবহার করেন অথচ অটোমেটেড ইমেইল এর দেখা পাননি, এমন মানুষ হয়ত খুঁজে পাওয়া যাবেনা। কনফার্মেশন থেকে শুরু করে রিকমেন্ডেশন পর্যন্ত বিভিন্ন বিষয়ে অসংখ্য অটোমেটেড ইমেইল আমাদের ইনবক্সে খুঁজলেই পাওয়া যাবে। খুব সহজে দুই ধাপের প্রক্রিয়া অনুসরণ করে আপনিও চাইলে অটোমেটেড ইমেইল এর ফিচার ব্যবহার করতে পারবেন।
















মূলত এই প্রক্রিয়াতে প্রথমে একটি ইমেইল তৈরী করে সেটিকে টেমপ্লেট হিসেবে সেভ করা হবে। এরপর একটি ফিল্টার সেট করে উক্ত ইমেইল নির্দিষ্ট ক্ষেত্রে সেন্ড করার ব্যবস্থা করতে হবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে জিমেইল এর মাধ্যমে অটোমেটিক ইমেইল রিপ্লাই সেট করবেন।

ইমেইল টেমপ্লেট তৈরী


জিমেইল ওয়েবসাইটে প্রবেশ করে ইমেইল টেমপ্লেট তৈরী ও ব্যবহার করা যাবে। তবে এখনো জিমেইল এর মোবাইল অ্যাপে এই ফিচারটি আসেনি। প্রথমেই আমরা জানব কিভাবে জিমেইল এ টেমপ্লেট তৈরী করতে হয়।


জিমেইল এ টেমপ্লেট ব্যবহার করতে প্রথমে সেটিংস থেকে ফিচারটি চালু করতে হবে। যেহেতু এটি একটি বাড়তি সুবিধা, এবং এটি তেমন একটা সচরাচর ব্যবহৃত হয়না, তাই ডিফল্টভাবে এটি চালু থাকেনা। অটো-রিপ্লাই দেওয়ার জন্য টেম্পলেট দরকার। তাই আমাদের প্রথমেই অপশনটি চালু করতে হবে। ফিচারটি চালু করতে প্রথমে জিমেইল এর ওয়েবসাইটে প্রবেশ করুন। ডানদিকের টপ কর্নারে থাকা গিয়ার আইকনে ক্লিক করুন। এরপর প্রদর্শিত সাইডবার থেকে "See All Settings" সিলেক্ট করুন।

Advanced ট্যাবে প্রবেশ করুন ও Templates এর পাশে থাকা অপশনটি Enable করে দিন। এরপর “Save Changes” অপশনে ক্লিক করুন। উক্ত ওয়েব পেজ রিফ্রেশ হবে ও সেটিংস সেভ হয়ে যাবে।

এরপর আসে ইমেইল টেমপ্লেট কম্পোজ এর পালা। সাধারণ ইমেইল কম্পোজ করার মত বামদিকের টপ কর্নারে থাকা "Create" বাটনে ক্লিক করুন। এরপর ইমেইল এর সাবজেক্ট লাইন ও বডি লাইন লিখুন। টেমপ্লেট ইমেইল লেখা শেষ করার পর ডানদিকে নিচের দিকে থাকা থ্রি ডটে ক্লিক করুন। এরপর Formats অপশনের উপর মাউস কার্সর নিয়ে গিয়ে প্রথমে Save Draft as Template ও এরপর Save as New Template সিলেক্ট করুন। এরপর ইমেইল টেমপ্লেটের একটি নাম দিয়ে Save করুন।


ব্যাস! ইমেইল টেমপ্লেট তৈরী হয়ে গেলো। এবার চাইলে টপ কর্নারে থাকা X এ ক্লিক করে ইমেইল ক্লোজ করে দিতে পারেন।


অটোমেটেড ফিল্টার সেটাপ


ইমেইল টেমপ্লেট তৈরির পর এবার ইমেইল অটোমেটিক সেন্ড হওয়ার জন্য ফিল্টার সেট করতে হবে। এবার আমরা জানবো কিভাবে জিমেইলে অটোমেটিক রিপ্লাই এর জন্য ফিল্টার সেটাপ করতে হয়। প্রথমে ডানদিকের টপ কর্নারে থাকা গিয়ার আইকন ও এরপর "See All Settings" অপশন সিলেক্ট করে জিমেইল সেটিংসে প্রবেশ করুন। এবার Filters and Blocked Addresses ট্যাবে ক্লিক করুন। এরপর নিচের দিকে থাকা "Make a New Filter" সিলেক্ট করুন।


কোন ইমেইলসমূহের অটোমেটিক রিপ্লাই যাবে তা আপনার সুবিধামত সিলেক্ট করুন। যেমনঃ Has The Words অপশন ব্যবহার করে ইমেইল এ নির্দিষ্ট কোনো শব্দ থাকলে উক্ত ইমেইলসমূহের জন্য ফিল্টার সেট করা যাবে। ফিল্টার তৈরী করতে "Make Filter" অপশনে ক্লিক করুন।

এরপর ম্যাচিং ইমেইল এর জন্য কি অ্যাকশন প্রযোজ্য হবে, তার অপশন দেখতে পাবেন। Send Template বক্সে চেক মার্ক দিন ও ড্রপ ডাউন লিস্ট হতে প্রথম ধাপে তৈরি করা ইমেইল টেমপ্লেট সিলেক্ট করুণ। এছাড়া কোনো বাড়তি একশন গ্রহণ করতে চাইল তা এখান থেকেই করতে পারবেন। যেমনঃ আপনি যদি চান উক্ত ইমেইলসমূহে নির্দিষ্ট লেবেল লাগাতে, তা এই পেজ থেকে করতে পারবেন। কাজ শেষ হলে "Make Filter" অপশনে ক্লিক করুন।

উল্লেখিত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করে অটোমেটিক ইমেইল রিপ্লাই চালু হয়ে যাবে আপনার জিমেইল ইমেইল এড্রেস। চাইলে অন্য ইমেইল একাউন্ট থেকে একটি ইমেইল আপনার একাউন্টে পাঠিয়ে চেক করে নিতে পারেন। ইমেইল পাঠানোর পর আপনার একাউন্ট থেকে অটোমেটিক রিপ্লাই ইমেইল আসলে বুঝবেন অটোমেটিক ইমেইল রিপ্লাই ফিচারটি সঠিকভাবে কাজ করছে।


সকালে উঠে খালি পেটে চা খাচ্ছেন , শরীরের মারাত্মক ক্ষতি করছেন নিজেই

রোজই ঘুম থেকে উঠে সকালে চা খাওয়ার অভ্যাস , নিজেই নিজেই শরীরের মারাত্মক ক্ষতি করে ফেলছেন
h খালি পেটে চা খেলে খিদের ইচ্ছা চলে যায়(Sound Lifestyle)৷ এইভাবে চা (tea) খেলে বহু ঘণ্টা না খেলেও চলে৷ এর ফল মারাত্মক শুরু হয় গ্যাসের সমস্যা৷ শুরু হয়ে পেটে অ্যাসিডিটির সমস্যা৷ Photo-Representative
সকালে খালি পেটে কড়া চা খেলে পেটের ভিতরের ঝিল্লির ক্ষতি হয়৷ দীর্ঘদিন ধরে এই বিষয়টি করে গেলে আলসার অর্থাৎ ঘা এবং অ্যাসিডিটি-র সমস্যা শুরু হয়েছে৷ Photo- Representative
দুর্বল হয়ে যায় হাড়- খালি পেট চা খেলে কিছু বছরের মধ্যে শরীরে জয়েন্ট পেন শুরু হয়ে যায়৷ সময় যত যায় তত হাড় দুর্বল হয়ে যায়৷ Photo-Representative
রাতভর ঘুমের ফলে শরীরে লম্বা সময় অবধি জল প্রবেশ করে না৷ এর ফলে শরীর ডি হাইড্রেট হয়ে পড়ে৷ এরমধ্যে শরীরে ক্যাফিন প্রবেশ করলে ডিহাইড্রেশনের সমস্যা হয়৷ Photo-Representative
পুরুষদের প্রস্টেটের সমস্যা সকালে খালি পেটে চা খেলে পুরুষদের মধ্যে প্রস্টেট সংক্রান্ত সমস্যা হয়৷ঘুমের সমস্যা বেশি চা খেলে অনিদ্রা সংক্রান্ত সমস্যাও হয়৷
এতে মানুষ খিটখিটে স্বভাবের হয়ে যায় আর সব সময় ক্লান্ত অনুভব করে৷মেটাবলিজম - এতে শরীরে অ্যাসিড ও অ্যালকেলাইন ব্যালান্স নষ্ট হয়ে যায়৷
তাতে রোজকার মেটাবলিজম ঘেঁটে যায়৷পুষ্টির অভাব- যদি সকালে খালি পেটে চা খান তাহলে শরীরে পোষক তত্ত্বের শোষণ হওয়া বন্ধ হয়ে যায়৷খালি পেটে চা খেলে শরীরে অ্যাসিডিটি হয়ে যায় এবং দাঁতের এনামেল খারাপ হয়ে যায়৷ এর থেকে মাড়ির সমস্যাও হয়ে যায়৷

প্রতিদিন কলা কেন খাবেন?

কলার উপকারিতা সমূহ: 

 * কলা বিষণ্ণতা হ্রাস করতে সহায়তা করে। প্রতিদিন দুটি কলা খেলে এই প্রক্রিয়া ত্বরান্বিত হয়। কলার উপাদান মস্তিষ্কে সুখী হরমোনের নিঃসরণ বাড়ায়।

* কলার মধ্যে থাকা আয়রন রক্তকণিকা ও হিমোগ্লোবিন তৈরিতে কাজ করে। আয়রনের ঘাটতিতে রক্তস্বল্পতা হয়। দিনে দুটি করে এক মাস কলা খেলে রক্তের ঘাটতি অনেকটাই পূরণ হবে।

* কলা রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে গর্ভাবস্থায় সকালের ক্লান্তি ভাব দূর করে। এছাড়াও গর্ভাবস্থায় প্রতিদিন কলা খাওয়া ভালোভাবে প্রসব হওয়ার জন্য উপকার পাওয়া যায়।

 * শরীরের ভেতরের উপকার ছাড়াও বাইরের সৌন্দর্যের জন্যও কলা উপকারি। এছাড়া হলুদ রং-এর কলা এনার্জি এনে দেয় এবং পাকস্থলীকে সক্রিয় রাখে।

 * অতিরিক্ত জ্বর কিংবা হঠাৎ ওজন কমে গেলে কলা শরীরে শক্তির সঞ্চার করে এবং তাড়াতাড়ি দুর্বলতা কাটায়। 

 * কলায় কম সোডিয়াম এবং উচ্চ মাত্রায় পটাশিয়াম রয়েছে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হার্টের স্বাস্থ্য ভালো থাকে। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন দুটি কলা খেলে ৪০ শতাংশ হৃদরোগের ঝুঁকি কমে। এছাড়া পটাশিয়াম থাকার হাড়ের স্বাস্থ্যের জন্য কলা একটি উপকারী ফল। 

 * দাঁতের উপরে থাকা ময়লা ও দাগ দূর করতে কলারে জুড়ি নেই। মিনারেলে ভরপুর কলার খোসা প্রায় দুই মিনিট ধরে দাঁতের উপর ঘষলে দাঁতকে সাদা ঝকঝকে করে তুলতে পারে।

 * কলায় উপস্থিত ভিটামিন বি৬, বি১২, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম শরীরে নিকোটিনের প্রভাব দূর করতে সাহায্য করে। তাই ধূমপান ছাড়তে হলে কলা বেশ উপকারি। * কলা ক্ষুধাকে নিয়ন্ত্রণ করে। ব্যালেন্সড-ডায়েটের অংশ হিসেবে কলা খেলে ক্ষুধা কমে যায়। কলায় থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ নামক ফাইবার কম ক্যালরি খেতে ও ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। * কিডনির সুস্থতার জন্যও কলা উপকারি। প্রতিদিন একটি কলা খেলে কিডনির সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন নাও হতে পারে। কলায় থাকা পটাশিয়াম শরীর থেকে বাড়তি ক্যালসিয়াম বের করে দেয়। ক্যালসিয়াম হলো কিডনি পাথরের অন্যতম বিল্ডিং ব্লক।

মোবাইলের জন্য সেরা ভিডিও এডিটিং সফটওয়্যার ২০২২

 আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব মোবাইলের জন্য সেরা ১০টি ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে। বিভিন্ন সময় আমাদের টুকটাক ভিডিও এডিটিং করার জন্য অথবা প্রফেশনাল ভিডিও এডিটিং করার জন্য মোবাইলে ভিডিও এডিট করতে হয়। একটি ভিডিওর কোয়ালিটি অনেকটাই নির্ভর করে তার এডিটিং এর উপর।আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে খুব সুন্দর এডিট এর মাধ্যমেই আপনি আপনার অডিয়েন্স দের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারবেন। কেননা বাজে ভিডিও এডিটিং সবারই চোখে পড়ে। কিন্তু আপনার এডিটিং যদি হাই লেভেলের হয় তাহলে অডিয়েন্স আপনার ভিডিওতে একদম ডুবে থাকবে। আর ভালো ভিডিও এডিটিং এর জন্য প্রয়োজন একটি ভালো ভিডিও এডিটিং সফটওয়্যার। তাই আজকে আমি ১০ টি জনপ্রিয় ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে আলোচনা করব। এখান থেকে আপনি আপনার প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী যে কোন একটি ভিডিও এডিটিং সফটওয়্যার সিলেক্ট করে নিতে পারেন। এই ভিডিও এডিটিং সফটওয়্যার এর লিস্টে ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার এর পাশাপাশি প্রিমিয়াম ভিডিও এডিটিং সফটওয়্যারও থাকবে। কিন্তু আপনারা চাইলেই প্রিমিয়াম ভিডিও এডিটিং সফটওয়্যারগুলোর মোড ভার্সন অনলাইন থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।


শুরুতেই সফটওয়্যার গুলোর লিস্ট দেখে নেওয়া যাকঃ 1:Wondershare Filmora 

2:InShot 

3:WeVideo 

4:Adobe Premiere Rush 

5:picPlayPost 

6:VideoShow 

7:PowerDirector

8:KineMaster 

9:VivaVideo 

10:Quic

উপরে উল্লেখিত সফটওয়্যার গুলোর সাহায্যে আপনি খুব সহজে এবং অল্প সময়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মতো ভিডিও এডিট করতে পারবেন। এবার চলুন সফটওয়ারগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক এবং এদের ভালো মন্দ বিষয়ে জানা যাক।


1:wondershare filmora



আপনি যদি ভিডিও এডিটিং জগতে নতুন হয়ে থাকেন তাহলে Wondershare Filmora আপনার জন্য একদম পারফেক্ট। এই সফটওয়্যার টি তে রয়েছে একদম বেসিক থেকে এডভান্স লেভেলে ভিডিও এডিটিং ফিচার। সফটওয়্যারটিতে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য ভিডিওর সাইজের রিসেট দেওয়া আছে। যার ফলে খুব সহজেই একটি পারফেক্ট সাইজ এর ভিডিও আপনি এডিট করতে পারবেন। আপনারা চাইলে এই সফটওয়্যারটি আপনাদের উইন্ডোজ অথবা মেক পিসিতেও ব্যবহার করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যার টি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটি এখন পর্যন্ত মোট ৫০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে।

2:Inshot


বর্তমানে স্মার্টফোনে ভিডিও এডিটিং করার জন্য সেরা সফটওয়্যার গুলোর মধ্যে অন্যতম একটি সফটওয়্যার হল InShot। খুব কম বাজেটের ফোনেও InShot দিয়ে খুব ভালোভাবে ভিডিও এডিটিং করা যায়। তাছাড়া InShot এ রয়েছে অসংখ্য ইফেক্ট এবং এনিমেটেড গ্রাফিক্স যেগুলো আপনি আপনার ভিডিওতে ব্যবহার করার মাধ্যমে আপনার ভিডিওকে হাই লেভেলে নিয়ে যেতে পারবেন। বর্তমানে ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপে যে সকল ভিডিও গুলো দেখতে পাওয়া যায় সেগুলোর প্রায় বেশিরভাগ ভিডিওই InShot দিয়ে এডিট করা। তাছাড়া একটি ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার হিসেবে InShot এ রয়েছে এড দেখে ওয়াটারমার্ক রিমুভ করার সুবিধা। এই সফটওয়্যারটি গুগল প্লে স্টোর থেকে ১০০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। এবং ইউজার রিভিউ হচ্ছে ৪.৫ স্টার। এই অ্যাপটির প্রেমিয়াম ভার্শন আপনারা অনলাইনে খুঁজে পেয়ে যাবেন।

3:weVideo


আমাদের লিস্টের তৃতীয় নাম্বার ভিডিও এডিটিং সফটওয়্যার টির নাম হল WeVideo। এই সফটওয়্যার টি সম্পর্কে অনেকেই হয়তো এখনো জানেন না আবার হয়তো অনেকে জেনে থাকবেন। এটি একটি ক্লাউড বেইজড ভিডিও এডিটিং সফটওয়্যার। অর্থাৎ, ডিভাইসে ইন্সটল না করে ওয়েব ব্রাউজার থেকে এটি দ্বারা ভিডিও এডিট করতে পারবেন। ক্লাউড বেইজড হাওয়াই এই সফটওয়ারটিতে আপনারা আপনাদের গুগোল ড্রাইভ একাউন্ট এড করে রাখতে পারবেন এবং এডিট করা ভিডিও গুগল ড্রাইভে সরাসরি আপলোড করে ফেলতে পারবেন। তাছাড়া আপনারা চাইলে আপনাদের ইউটিউব চ্যানেল এই ভিডিও এডিটিং সফটওয়্যার এর সাথে কানেক্ট করে রাখতে পারবেন ফলে ভিডিও এডিট শেষ হলে সরাসরি ইউটিউবে ভিডিও আপলোড করে ফেলতে পারবেন। সফটওয়্যারটি ব্রাউজার থেকে ব্যবহার করতে চাইলে WeVideo এর ওয়েবসাইটে চলে যান

4:Adobe Premiere Rush




Adobe Premiere Rush হলো এডোবি সিস্টেম ইনকর্পোরেশন এর একটি এন্ড্রয়েড ভিডিও এডিটিং সফটওয়্যার। আপনারা যদি পূর্বে এডোবি এর কোন সফটওয়্যার ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই জেনে থাকবেন যে এডোবি এর সফটওয়্যার গুলো কতটা প্রিমিয়াম হয়। এই সফটওয়্যারটিও তার ব্যতিক্রম নয়। এই সফটওয়ারটিতে ভিডিও এডিটিং এর জন্য সকল প্রিমিয়াম ফিচার পেয়ে যাবেন এবং একটি হাই কোয়ালিটি ভিডিও এডিট করার জন্য যে সকল টুলস এর প্রয়োজন হয় তার সবগুলোই এই সফটওয়ারে রয়েছে। তাছাড়া এই সফটওয়্যারটির ইউজার ইন্টারফেস বেশ ভালো। যার ফলে খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারবেন। কিন্তু যেহেতু এটি একটি হাই কোয়ালিটির ভিডিও এডিটিং সফটওয়্যার তাই এটির সাইজও তুলনামূলক অন্য সফটওয়্যার গুলোর থেকে একটু বেশি। আর এই সফটওয়্যারটির প্রেমিয়াম ভার্শন দিয়ে 4K ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড


5:picPlayPost 


প্রায় সময়ই আমাদের একাধিক ভিডিও নিয়ে কোলাজ ভিডিও এবং স্লাইড শো ভিডিও তৈরি করতে হয়। এমন এডিটিং এর ক্ষেত্রে PicPlayPost একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সফটওয়্যার। আমরা প্রায় সময়ই ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে বিভিন্ন ধরনের কোলাজ ভিডিও দেখে থাকি। এরকম ভিডিও যদি আপনিও তৈরী করতে চান তাহলে PicPlayPost সফটওয়্যারটি দিয়ে সহজেই তৈরি করতে পারবেন। তাছাড়া এই সফটওয়্যারটির মাধ্যমে Gifs তৈরি করতে পারবেন আর ম্যাক্সিমাম 4K পর্যন্ত ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। ভালো বৈশিষ্ট্যের পাশাপাশি এই সফটওয়্যারটির কিছু মন্দ দিকও রয়েছে। যেমনঃ অধিকাংশ ফিচারই ব্যবহার করার জন্য আপনাকে এই অ্যাপটির প্রেমিয়াম ভার্শন ব্যবহার করতে হবে এবং প্রিমিয়াম ভার্সন ব্যবহার না করলে ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক আসবে। এই সফটওয়্যারটি গুগল প্লে স্টোর থেকে সর্বমোট ৫ মিলিয়নেরও বেশি বার ইনস্টল করা হয়েছে।


6:VideoShow



আমাদের লিস্টের ৬ নাম্বারের সফটওয়্যার টির নাম VideoShow। এই সফটওয়্যারটির সাহায্যে ভিডিও এডিটিং এর পাশাপাশি আরও অনেক ধরনের কাজ করতে পারবেন। যেমনঃ এই অ্যাপটির সাহায্যে কোন ভিডিও থেকে অডিও কে আলাদা করতে পারবেন, ভিডিওর সাইজ কম্প্রেড করতে পারবেন, অডিওর মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন, রিভার্স ভিডিও তৈরি করতে পারবেন ইত্যাদি। আর এই সফটওয়্যারটিতেও রয়েছে আকর্ষণীয় সব গ্রাফিক্স, এনিমেটেড ভিডিও, ইমোজি ইত্যাদি। এই সফটওয়্যারটির সাহায্যে 4K এর পাশাপাশি 60FPS এ ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। এই সফটওয়্যারটির ৪০০ মিলিয়নেরও বেশী ইউজার রয়েছে এবং প্লে স্টোর থেকে ১০০ মিলিয়নেরও বেশি বার ইনস্টল করা হয়েছে। স্মার্ট ফোন দিয়ে ব্লগিং করার জন্য এবং ব্লগিং ভিডিও এডিট করার জন্য এই সফটওয়্যারটি একদম পারফেক্ট।


7:PowerDirector




স্মার্টফোনে ভিডিও এডিটিং করার জন্য জনপ্রিয় একটি সফটওয়্যার হলো PowerDirector। এই সফটওয়্যার টি সম্পর্কে অনেকেই হয়তো ইতিমধ্যে অবগত আছেন। এই সফটওয়্যারটি ব্যবহার করার সময় একটি প্রিমিয়াম ভিডিও এডিটিং সফটওয়্যার ফিল পাবেন। গ্রিন স্কিন এডিটিং ও মোশন ট্রেকিংয়ের মতো দরকারি সব ফিচার রয়েছে এই সফটওয়ারটিতে। টাইমলাইন নিয়ে ভিডিও এডিট করার অপশন রয়েছে যার ফলে খুব সহজে এবং গুছিয়ে ভিডিও এডিট করতে পারবেন। প্লে স্টোর থেকে এই সফটওয়্যার টি ১০০ মিলিয়নেরও বেশি বার ইন্সটল করা হয়েছে রেটিংও খুব ভালো। তাছাড়া সফটওয়্যারটিতে রয়েছে বিভিন্ন ধরনের এনিমেশন এগুলো নিয়মিত আপডেট করা হয়।


8:KineMaster



আমাদের লিস্টের এবারের সফটওয়ারটি প্রায় সবারই পরিচিত একটি সফটওয়্যার। যার নাম KineMaster। আমরা অনেকেই ইতিমধ্যে এই সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করেছি বা করছি। স্মার্টফোনে ভিডিও এডিটিং সফটওয়্যার গুলোর মধ্যে শীর্ষস্থানীয় একটি সফটওয়্যার হল এটি। একটি ভিডিওকে পারফেক্ট ভাবে এডিটিং করার জন্য যত রকমের ফিচারের প্রয়োজন তার প্রায় সকল ফিচার রয়েছে এই সফটওয়্যারটির মধ্যে। এই সফটওয়্যার এর রয়েছে মাল্টিলেয়ার নিয়ে কাজ করার সুবিধা। যার ফলে খুব দ্রুত সময়ে এবং পারফেক্ট ভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। এই সফটওয়্যারটির অনেক ধরনের মুড ভার্শন অনলাইনে রয়েছে। তাই সহজেই ওয়াটারমার্ক ফ্রী অ্যাপটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া আপনারা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন।


9:VivaVideo


আমাদের লিস্ট এর সর্বশেষ সফটওয়্যারটির নাম VivaVideo। এই সফটওয়্যার ডেভলপার QuVideo Inc.। VivaVideo হল অ্যান্ড্রয়েডের জন্য অল ইন ওয়ান ভিডিও এডিটিং সফটওয়্যার। এই সফটওয়্যারটির সাহায্যে ভিডিও ট্রিম করা, মার্জ করা, স্পিড বাড়ানো, স্পিড কমানো, রিভার্স করা, ব্লার করা, অডিও এডিট করা সহ প্রায় সকল ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন। ট্রেন্ডিং সকল ইফেক্ট টেমপ্লেট এবং ফিল্টার এই সফটওয়্যারটিতে পেয়ে যাবেন এবং এগুলো নিয়মিত আপডেট করা হয়। তাই আপনারা যদি খুব সহজে ভিডিও এডিটিং করতে চান অর্থাৎ খুব বেশি ভিডিও এডিটিং দক্ষতা না থাকে তাহলেও আপনারা এই সফটওয়্যার টি দিয়ে খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে এই সফটওয়্যারটি এখন পর্যন্ত মোট ১০০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে।


10:Quic



আপনারা অনেকেই হয়তো GoPro কোম্পানিটির নাম শুনে থাকবেন। যারা তৈরি করে আসছে অসাধারণ সব একশন ক্যামেরা। Quik সফটওয়্যারটিও GoPro কোম্পানির তৈরি একটি ভিডিও এডিটিং সফটওয়্যার। GoPro এই সফটওয়্যারটি মূলত ডেভলপ করেছে তাদের একশন ক্যামেরা ব্যবহারকারীরা যে ফুটেজগুলো নেয় সেগুলো যাতে তারা এই সফটওয়্যারটি দ্বারা এডিটিং করতে পারে। কিন্তু আপনি চাইলে যেকোন ভিডিও এই ভিডিও এডিটরের মাধ্যমে এডিট করতে পারবেন। এই সফটওয়্যারটিতে একই সাথে ৭৫ টা পর্যন্ত ছবি বা ভিডিও নিয়ে ভিডিও এডিট করতে পারবেন। যেহেতু এটি GoPro এর একটি সফটওয়্যার তাই বিশেষ ফিচার হিসেবে এতে রয়েছে সরাসরি GoPro ক্যামেরা থেকে ফুটেজ ইমপোর্ট করা। সফটওয়্যারটি প্লেস্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।



এতক্ষণ আমি যেই দশটি বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে আলোচনা করেছি আশাকরি এগুলোর মধ্যে থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও এডিটিং সফটওয়্যার টি সহজেই বেছে নিতে পারবেন। ভিডিও এডিটিং করার ক্ষেত্রে কোনো কিছু না বুঝলে তা ইউটিউবে লিখে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন এবং সাথে সফটওয়্যারটির নাম উল্লেখ করে দিলে আপনি যে সফটওয়্যারটি ব্যাবহার করছেন সেটি দিয়ে কিভাবে সে কাজটি করবেন তাও খুব সহজে পেয়ে যাবেন। আর এরকম আরো ইন্টারেস্টিং টপিক পাওয়ার জন্য আমাদের ব্লগ টি নিয়মিত ভিজিট করতে পারেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Thank you. 

গুগল ম্যাপে ত্রুটি, পথ হারালেন অসংখ্য মানুষ

 বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মাত্র কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল গুগল ম্যাপ সার্ভার। ফলে পথ হারিয়েছেন বিশ্বের কয়েক হাজার মানুষ। সম্প্রতি এক ব্লগ পোস্টে এমনটিই জানা গেছে।




গত বৃহস্পতিবার রাতে জনপ্রিয় এই নেভিগেশন সার্ভিসের সার্ভার বন্ধ হয়ে যায়। বিশ্বের প্রায় সব দেশেই নেভিগেশনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার হয় গুগল ম্যাপস। সার্ভার বন্ধ হওয়ার ফলে ম্যাপিং সেবা বন্ধ হয়ে যায়। ফলে পথ হারান অসংখ্য মানুষ।


জানা গেছে গুগল ম্যাপ সার্ভার বন্ধ হওয়ায়, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১২ হাজার মানুষ প্রভাবিত হয়েছেন। অন্যদিকে গ্রেট ব্রিটেনে প্রায় ২০০ মানুষ গুগল ম্যাপস সার্ভিস বন্ধ হওয়ার কারণে প্রভাবিত হয়েছে। একই সময়ে কানাডায় প্রায় ১৭৬৩ জনের কাছ থেকে সার্ভিস বন্ধের কারণে প্রভাবিত হওয়ার খবর এসেছে।


গুগল ম্যাপস একটি ওয়েব বেসড ম্যাপ ও নেভিগেশন টুল। সম্পূর্ণ বিনামূল্যে এ সার্ভিস ব্যবহার করা যায়। মোবাইল ফোন থেকে নেভিগেশনের জন্য সব থেকে জনপ্রিয় সার্ভিস এটিই। তবে শুধু ম্যাপ ও নেভিগেশন নয়, গুগল ম্যাপস এ রয়েছে ৩৬০ ডিগ্রি স্ট্রিট ভিউয়ের মতো ফিচার। গাড়ি ছাড়া, হাঁটা পথ, মোটরসাইকেল, ও পাবলিক ট্রান্সপোর্টের জন্য পৃথক পৃথক নেভিগেশন রুট দেখে নেওয়া যায় এই নেভিগেশন সার্ভিস থেকে। বিশ্বব্যাপী ১০০ কোটির বেশি গ্রাহক প্রতিদিন গুগল ম্যাপস ব্যবহার করেন।

এক রাতেই গ্রামের ১১ গরু চুরি!

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার চকরাধাকানাই গ্রামের ১১ মাইল নামক স্থান থেকে মঙ্গলবার (২২ মার্চ) ভোর রাতে কৃষকের গোয়াল ঘর থেকে ১১টি গরু চুরি হয়েছে। এ নিয়ে ঐ গ্রামে কৃষকদের মধ্যে গরু চুরি আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে চকরাধাকানাই গ্রামের ১১ মাইল নামক স্থানের মকবুল হোসেন চেয়ারম্যানের বাড়ি থেকে আ: মজিদের ৩টি, তার ছেলে রফিকুলে ২টি, আশরাফ আলীর ২টি, লাল মিয়ার ২টি, গিয়াস উদ্দিনের ২টি গরু চুরি করে পিকআপ দিয়ে নিয়ে যায়। ১১টি গরুর মধ্যে গাভী গরু বেশি ছিল বলে জানা গেছে। কৃষক আ: মজিদ বলেন, আমার গোয়াল ঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। তার মধ্যে ২টি ছিল গাভী।' এছাড়া চুরি হওয়া ১১টি গরুর বর্তমান বাজার মূল্য ১২ লাখ টাকা হবে বলে জানান তিনি। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ১১ গরু চুরির খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।















চা ও সেদ্ধ ডিম একসঙ্গে খেলে যা ঘটবে আপনার শরীরে

 লাইফস্টাইল ডেস্ক: অনেকেরই সকালে চা পান না করলে চলে না এবং চা পান করার পর তারা আবার হয়তো সেদ্ধ ডিমও খেয়ে থাকে অনেক সময়। কিন্তু এই দুটি জিনিস একসঙ্গে খাওয়া খুবই বিপজ্জনক। আসুন জেনে নেই এর অসুবিধাগুলি সম্পর্কে।





দুর্বল হাড়: 

 সেদ্ধ ডিম ও চা একসঙ্গে খেলে শরীরে প্রোটিন কমে যেতে পারে। প্রোটিনের ক্ষতির কারণে, আপনি হাড়ে ব্যথা এবং শক্তভাব অনুভব করতে শুরু করবেন। 

 কোষ্ঠকাঠিন্য: 

 অনেক গবেষণায় বলা হয়েছে যে চা ও সেদ্ধ ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। বিশেষজ্ঞদের মতে, এই মিশ্রণের কারণেও কোষ্ঠকাঠিন্য হতে পারে। এই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া সহজ নয়।


পেশির ক্ষতি: গবেষণায় বলা হয়েছে, এই দুটি একসঙ্গে খেলে শরীরে প্রোটিনের ক্ষতি হতে পারে। যদি প্রোটিনের ঘাটতি থাকে, তবে এর খারাপ প্রভাবও পেশীতে দেখা যায় এবং আপনি প্রায়শই ব্যথা অনুভব করেন।


ত্বকের সমস্যা:

বলা হয়ে থাকে যে, এই দুটি জিনিস একসঙ্গে খাওয়া হলে ত্বকের সমস্যাও হতে পারে।এমন অবস্থায় সকালের খাবারে এই দুটি জিনিস একসঙ্গে খাবেন না। আপনি যদি এগুলি খেতে চান তবে তাদের খাওয়ার মধ্যে কিছুটা সময় ফাঁক রাখুন। 

অ্যাসিডিটি বা গ্যাস:

খালি পেটে এই দুটো একসঙ্গে খেলে পেটে গ্যাস বা অ্যাসিডিটি হতে পারে। এই সমস্যার কারণে, আপনি সারা দিন বিচলিত থাকতে পারেন, তাই এই দুটি একসঙ্গে খাওয়ার আগে একবার ভাবুন।


২০ মার্চ, ২০২২

Facebook Tips: আপনার ফেসবুক প্রোফাইলে বারবার কার নজর? হাতেনাতে ধরুন এই সহজ উপায়ে

 Who Is Stalking You On Facebook: আপনার ফেসবুক প্রোফাইল কে বা কারা দেখছে, খুব সহজেই আপনি তা জেনে নিতে পারেন। কী ভাবে?


কারা কারা আপনার ফেসবুক প্রোফাইলটা (Facebook Profile) দেখছে, জানতে ইচ্ছে হয় না? নিশ্চয়ই হয়। তবে আপনি তা জানতে পারেন না। আপনার ফেসবুক প্রোফাইলের অনলাইন স্টকারদের (Stalkers) অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইলে যাঁরা নজর রাখছে, তাঁদের আপনি সহজেই ধরতে পারেন। আর তার জন্য আপনাকে অনলাইনে সহজ কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে। এই মুহূর্তে মোট দুটি পদ্ধতির সাহায্যে আপনি জেনে নিতে পারবেন যে, কারা আপনার ফেসবুক প্রোফাইলটা দেখল। আর সেই দুই পদ্ধতির একটি হল আইওএস থেকে এবং অপরটি ওয়েব ভার্সন থেকে অর্থাৎ তার জন্য আপনাকে একটা কম্পিউটারের শরণাপন্ন হতে হবে। 

 

প্রথম অপশন

ফেসবুকে কে স্টক করছে, আইওএস ব্যবহারকারীরা যে ভাবে দেখবেন

১) আইফোন ব্যবহারকারীদের সরাসরি এই সুবিধা দিয়ে থাকে ফেসবুক, যার জন্য আপনাকে অ্যাপের প্রাইভেসি সেটিংসে যেতে হবে। আপনি যদি আইওএস ফোন ব্যবহার করেন, তাহলে আপনাকে যেতে হবে প্রাইভেসি শর্টকাটসে। সেখানে গিয়ে আপনাকে 'হুভিউড মাই প্রোফাইল' বা 'কে আমার প্রোফাইল দেখল' এই অপশনটি সিলেক্ট করতে হবে।

২) এই অপশনটি সিলেক্ট করলে আপনি জানতে পারবেন যে, আপনার ফেসবুক প্রোফাইলটি কে স্টক করছে। তবে আপনার ফেসবুক প্রোফাইল যদি ফেসবুক ফ্রেন্ডস বা বন্ধুরা চেক করে, তাহলে তাঁদের আপনি এখান থেকে ধরতে পারবেন না। এই পদ্ধতিতে আপনি তাঁদেরই জানতে পারবেন, যাঁরা আপনার ফেসবুক ফ্রেন্ড নয়।

২০১৮ সাল থেকেই এই ফিচারটি আইওএস ইউজারদের জন্য দেওয়া হয়েছে। তবে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যও এই ফিচারটি নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। ২০২১ সালেই এই ফিচারটি অ্যান্ড্রয়েড উপভোক্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে ফেসবুকের তরফে জানানো হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত আসেনি সেই ফিচার। মনে করা হচ্ছে, ২০২২ সালেই এই জরুরি ফিচার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও নিয়ে আসবে ফেসবুক।


দ্বিতীয় অপশন


 দ্বিতীয় পদ্ধতির জন্য একজন ফেসবুক ব্যবহারকারীরা যে কোনও ব্রাউজ়ার থেকে নিজেদের ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করে, তাঁর প্রোফাইল কে স্টক করেছে, জেনে নিতে পারবেন। কী ভাবে?

১) প্রথমেই তাঁদের যেতে হবে ফেসবুক ডট কমে। তারপরে ওয়েব পেজে রাইট ক্লিক করতে হবে। 

 ২) অনেকগুলি অপশন আপনাকে দেখানো হবে। ভিউ পেজ সোর্স অপশনে আপনাকে ক্লিক করতে হবে।

 ৩) আবার আপনাকে বাডি_আইডি (BUDDY_ID) সার্চ করতে হবে এবং সেই ট্যাগটির পাশেই আপনি ১৫ ডিজিটের একটি নম্বর পাবেন। এটি আসলে একটি ফেসবুক প্রোফাইল আইডি। আর সেই আইডিগুলিই হল, যতজন আপনার ফেসবুক প্রোফাইল দেখছে বা দেখেছে তাদের প্রোফাইল আইডি। 

 ৪) পরবর্তী ধাপে আপনাকে ফেসবুক ডট কমে গিয়ে তার পাশে অবলিক দিয়ে ১৫ ডিজিটের প্রোফাইল আইডি ( facebook.com/15 digit profile ID) দিতে হবে এবং এন্টার ক্লিক করতে হবে। এখানেই আপনাকে দেখানো হবে, আপনার কোন বন্ধু আপনার প্রোফাইল স্টক করেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের রেজাল্ট ২০২২ প্রকাশ


 নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের রেজাল্ট ২০২২ প্রকাশ এক্সামরেজাল্ট বিডি20 March 2022 অনার্স ১ম বর্ষের রেজাল্ট অনার্স ১ম বর্ষের রেজাল্ট Facebook Twitter Messenger WhatsApp Share through Email জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ ফলাফল ২০২২ প্রকাশ হলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ খ্রিস্টাব্দের অনার্স ১ম বর্ষ পরীক্ষার রেজাল্ট শিগ্রই প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের রেজাল্ট ২০২২ প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। আজ ১ম বর্ষ অনার্স রেজাল্ট ২০২২ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা যায়, এই পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৪৮ টি কলেজের ২৯৪টি কেন্দ্রের মাধ্যমে মোট ৪ লাখ ৭২ হাজার ১২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৪৯০ জন মানোন্নয়ন পরীক্ষার্থী। পাসের হার ৮৯ দশমিক ৩০ শতাংশ। প্রকাশিত ফল বিকাল ৪ টা থেকে SMS এর মাধ্যমে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে nuh1 Registration No লিখে 16222 নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nubd.info থেকে জানা যাবে।


খুব সহজেই অনলাইন থেকে পেতে পারেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ফলাফল। জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইনে তাদের ওয়েবসাইট এর http://www.nu.ac.bd/results লিংকে ফলাফল প্রকাশ করে থাকে পাশাপাশি বিকল্প লিংক হিসাবে এই http://nubd.info/hons.php লিংক থেকেও পেতে পারেন আপনার অনার্স ১ম বর্ষের রেজাল্ট।

ত্বকের যত্নে ৩ ঘরোয়া ময়েশ্চারাইজার

 অনেকে মনে করেন ময়েশ্চারাইজার কেবল শীতকালেই ব্যবহার করতে হয়। এটি ভুল ধারণা। ত্বকের যত্নে ময়েশ্চারাইজার ব্যবহার করা চাই সারা বছর। নিয়মিত ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং করলে ত্বক নরম ও সুন্দর থাকে। পাশাপাশি ত্বকের পিএইচ মাত্রা ঠিক থাকে। জেনে নিন ঘরে কীভাবে তৈরি করবেন ময়েশ্চরাইজার।




পরিমাণ মতো নারকেল তেল গরম করে নিন। কয়েকটা নিমপাতা বেটে নারকেল তেলের সঙ্গে মেশান। দুই চা চামচ ল্যাভেন্ডার অয়েল, পাঁচটি ভিটামিন ই ক্যাপসুল ও চার ফোঁটা ক্যাস্টর অয়েল দিন। ভালো করে মেশান। এবার ছেঁকে একটি বোতলে ঢেলে রাখুন। ব্যবহার করুন প্রয়োজন মতো।

অ্যালোভেরা পানিতে ফুটিয়ে নিন। ঠান্ডা হওয়ার প্র দুই চা চামচ গ্লিসারিন, তিনটি ভিটামিন ই ক্যাপসুল মেশান। কয়েক ফোঁটা মধু ও তিন চামচ গোলাপজল দিয়ে ভালো করে নেড়ে ব্যবহার করুন।

আমন্ড অয়েলের সঙ্গে কোকো বাটার মিশিয়ে গরম করে নিন। ঠান্ডা হলে তিন চামচ গোলাপজল ও ১ চামচ মধু মেশান। ছেঁকে একটি কাঁচের বোতলে ঢেলে রাখুন। ব্যবহার করুন প্রয়োজন মতো।

চায়ের লিকারে চুল ধুয়ে নিলে যেসব উপকার পাবেন

 শ্যাম্পু শেষে চুল ভালো করে ধুয়ে নিন পানি দিয়ে। একদম শেষে চায়ের লিকার দিয়ে ধুয়ে ফেলুন। ধোয়ার আগে লিকারে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নেবেন। ব্ল্যাক টি কিংবা গ্রিন টি এর লিকার ব্যবহার করতে পারেন চুল ধোয়ার জন্য। সিম্পল এই টেকনিকটি আপনার চুলকে উপকৃত করবে অনেকভাবে।



চুলে চমৎকার রঙিন আভা নিয়ে আসে। শুষ্ক চুলে ফেরাবে প্রাণ। চুল ভেঙে যাওয়া প্রতিরোধ করে। চুল করে সিল্কি ও নরম। চুল পড়া কমায়। চুলের গোড়ায় পুষ্টি জোগায়। ফলে চুল বাড়ে দ্রুত।

Wellbeing Tips: আপনি কি ঘুম থেকে বঞ্চিত? অবিলম্বে চিকিৎসা করা প্রয়োজন

 


যাদের ঘুমের ব্যাধি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে তাদের শরীরের রক্তচাপ এবং অন্যান্য কার্ডিওভাসকুলার সমস্যা বেড়ে যেতে পারে।

যে কোনও ব্যক্তির সুস্থতার জন্য ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য পরিসংখ্যান বলছে, গোটা মানবজাতি ধীরে ধীরে স্লিপিং ডিসঅর্ডারের মহামারীর যুগে চলে যাচ্ছি। ঘুম আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ জৈবিক কার্য সম্পাদন করে (Wellbeing Tips)। ঘুম আমাদের শরীরে প্রায় ২ থেকে ৩ কেজি ওজন বহন করে এবং এটি আমাদের শরীরের ২০ থেকে ৩০% শক্তি ব্যবহার করে। আমাদের লক্ষ্য, মনোযোগ এবং সতর্কতা বজায় রাখতে সাহায্য করে পর্যাপ্ত পরিমাণ ঘুম (Sleep problem epidemic)।

মেডিকা সুপারস্পেশালটি হাসপাতালের কনসালটেন্ট পালমোনোলজিস্ট ডা. অর্ণব বেরা (Dr. Arnab Bera, Consultant Pulmonologist) বলছেন, যাঁরা পর্যাপ্ত পরিমাণে ঘুমোতে পারেন না তাঁদের মধ্যে আলঝাইমার এবং ডিজেনারেটিভ মস্তিষ্কের রোগ হওয়ার প্রবণতা থাকে। এটি শুধুমাত্র মস্তিষ্কের জন্য নয়, ঘুম আমাদের হৃদয়ের কার্যকারিতার জন্যও খুব গুরুত্বপূর্ণ। ঘুমের সময় হৃৎপিণ্ড হৃদযন্ত্রের চাপ কমিয়ে তার কার্যকলাপ বজায় রাখতে পারে, এটি শক্তি পুনরায় পূরণ করতেও সাহায্য করে। যাদের ঘুমের ব্যাধি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (Sleep apnea) থাকে তাদের শরীরের রক্তচাপ এবং অন্যান্য কার্ডিওভাসকুলার সমস্যা বেড়ে যেতে পারে। আমাদের ঘুমের সময় রোগ প্রতিরোধ ক্ষমতাও প্রভাবিত হয়। এটি সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।

যাদের ঘুম ভাল হয় তাদের সংক্রমণের সম্ভাবনা কম থাকে। ঘুম ভেঙে যাওয়া ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এবং টিউমার কোষের বৃদ্ধি বাড়ায়। আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণের জন্যও ঘুম খুবই গুরুত্বপূর্ণ। ঘুম গ্লুকোজ মেটাবলিজমেও সাহায্য করে। মানুষের পর্যাপ্ত ঘুম না হলে স্পষ্টতই ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায়। একজন স্লিপ ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তির মধ্যে বিষণ্নতা উদ্বেগ এমনকি আত্মহত্যার প্রবণতাও বেশি থাকে এবং তাদের রাগের নিয়ন্ত্রণও কম থাকে। বর্তমান যুগে বহুল প্রচলিত মোবাইল, ল্যাপটপ ইত্যাদি বৈদ্যুতীন যন্ত্রগুলির নীল আলো খুবই ক্ষতিকর প্রভাব ফেলে। একজন সাধারণ মানুষের রাতে ৭ থেকে ৮ ঘণ্টা ভাল মানের ঘুমের প্রয়োজন হয়। আমাদের প্রতিদিন ঘুমতে যাওয়ার সময়টা ঠিক করতে হবে। যদি স্লিপ অর্ডার বাড়তে থাকে তবে অবিলম্বে চিকিৎসা করাতে হবে।

ভাল মানের ঘুম পাওয়ার পর প্রত্যেক ব্যক্তিকে আকর্ষণীয় দেখায় এবং এটি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি জার্নালে প্রকাশিত হয়েছে যেখানে তারা ভাল ঘুম পাচ্ছে এবং ভাল ঘুম নেই এমন ব্যক্তিদের প্রতিকৃতি তুলেছে। আপনার ভালো ঘুম হলেই আপনাকে সুন্দর দেখায়। শেভিং করে বা মেক আপ দিয়ে নয়। ভাল ঘুম হলে একজন ব্যক্তিকে সুন্দর দেখায়। পর্যাপ্ত পরিমাণ ঘুমের খুব প্রয়োজন। কারণ আমরা ঘুমের ব্যাধির মহামারীর দিকে চলে যাচ্ছি, যার ফলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কার্ডিওভাসকুলার অসুখ এবং অন্যান্য বিভিন্ন স্নায়বিক সমস্যা দেখা দেবে।


গ্রাহকের কাছে ক্ষমা চাইল স্যামসাং

 বড় বিতর্ক সৃষ্টি করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। সংস্থার গ্যালাক্সি এস২২ সিরিজ এবং গ্যালাক্সি ট্যাব এস৮ সিরিজের বিরুদ্ধে অ্যাপ থ্রটলিংয়ের অভিযোগ উঠেছে। ইতোমধ্যে স্যামসাং প্রধান গ্রাহকদের কাছে ক্ষমাও চেয়েছেন। অ্যাপ থ্রটলিংয়ের মাধ্যমে পারফরম্যান্স ম্যানিপুলেট করার অভিযোগে স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের স্মার্টফোনগুলো বেঞ্চমার্কিং সাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। খবর জিএসএম এরিনা।


স্যামসাং ডিএক্সের সিইও জেএইচ হান এই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন এবং স্বীকার করেছেন, নতুন ফোনের লাইনআপের সমস্যাগুলো নিয়ে গ্রাহকদের উদ্বেগের সমাধানে অক্ষম ছিল স্যামসাং।

অ্যাপ থ্রটলিংয়ের অর্থ হল, ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট কোনও অ্যাপের কর্মক্ষমতা হ্রাস করা। কিন্তু কোনও অ্যাপের কর্মক্ষমতা হ্রাস করার প্রয়োজন কেন হবে? একটা অ্যাপের পারফরম্যান্স থ্রটলিং করার মধ্যে দিয়ে নির্দিষ্ট সেই ফোনের গেমিং পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফ বুস্ট করা যায়। জানা গেছে, গুগল প্লে স্টোরে একাধিক জনপ্রিয় অ্যাপ থ্রটলিং করেছে স্যামসাং। তালিকায় রয়েছে গুগল, ক্রোম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স, জুমসহ আরও একাধিক অ্যাপ।


অ্যাপ থ্রটলিং সমস্যা শুধু স্যামসাংয়ের এস সিরিজের ফোনে। সংস্থাটি সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নিতে তৎপর হয় এবং একটি সফ্টওয়্যার আপডেট রিলিজ করার ঘোষণার করে। তবে তাদের ভুল শোধরানোর প্রচেষ্টা করা সত্ত্বেও অ্যাপ্লিকেশনের কর্মক্ষমতা সীমিত করার অপরাধে বেঞ্চমার্ক সাইট গিগবেঞ্চ ইতোমধ্যে নিজেদের প্ল্যাটফর্ম থেকে গ্যালাক্সি এস২২ সিরিজকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে দিয়েছে।


১৯ মার্চ, ২০২২

গণহারে অনার্স-মাস্টার্স পড়ানো হবে না: শিক্ষামন্ত্রী

 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‌'এখন থেকে আর গণহারে অনার্স-মাস্টার্স পড়ানো হবে না। এসব বিষয় নিয়ে চিন্তা-ভাবনা করছে সরকার। কারণ, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা শিক্ষাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। রবিবার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তরবাংলা কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


দীপু মনি বলেন, 'নীতিমালা অনুযায়ী কোনও ধরনের সুপারিশ ছাড়াই যেকোনও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে। কোনও নেতা, মন্ত্রী কিংবা অন্য কোনও উপায়ে এখন আর এমপিওভুক্তির সুযোগ নেই। তাই যেসব শিক্ষা প্রতিষ্ঠান নীতিমালার শর্তপূরণে ব্যর্থ, তারা কোনোভাবেই এমপিওভুক্তি পাবে না। এজন্য সবাইকে এমপিওভুক্তির নীতিমালার আলোকে শর্তপূরণ করতে হবে।'


তিনি আরও বলেন, ‘এখন জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে। লালমনিরহাটেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।


শিক্ষামন্ত্রী বলেন, 'শিক্ষার্থীদের সারাক্ষণ শুধু ক্লাস আর ক্লাস। সারাক্ষণ পরীক্ষা। কোচিংয়ের মধ্যে ডুবে থাকে তারা। আমরা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। শিক্ষার্থীদের পড়াশোনা আনন্দদায়ক করতে চাই। এ জন্য এত পরীক্ষা নিতে চাই না।'


লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, উত্তরবাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মোজাম্মেল হক প্রমুখ। এর আগে কলেজ প্রাঙ্গণে তিনটি বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তারা।



স্মার্টফোনে নেটওয়ার্ক সমস্যা, ২ উপায়ে সমাধান!

 বর্তমান সময়ে স্মার্টফোনের অন্যতম একটি সমস্যা হল দুর্বল নেটওয়ার্ক। অনেকেই এর কারণে ফোন কল করতে বা ইন্টারনেট ব্যবহার করতে অস্বস্তিতে পড়েন। স্মার্টফোনে নেটওয়ার্ক না আসা খুবই বড় একটি সমস্যা। অনেক জায়গায় কোম্পানি ঠিকঠাক কভারেজ দিতে না পারার কারণে এই জাতীয় সমস্যা হয়।


দুটি উপায় মেনে চললে স্মার্টফোনে নেটওয়ার্ক ভালো পাবেন, এতে কল তো করতে পারবেনই, তার সাথে ভালোভাবে ইন্টারনেটও ব্যবহার করতে পারেন। আসুন জেনে নিই সেই দুই উপায়।


আপনি যদি স্মার্টফোনে নেটওয়ার্ক বাড়াতে চান, তাহলে প্রথমে আপনাকে ফোনের কভার পরিবর্তন করতে হবে। আসলে, বেশিরভাগ ব্যবহারকারী তাদের স্মার্টফোনে এমন একটি শক্ত প্লাস্টিকের কভার ব্যবহার করে থাকেন, যার কারণে সিগন্যালগুলি ব্লক হতে থাকে এবং তা স্মার্টফোনে সঠিকভাবে পৌঁছায় না। তাই ভালো নেটওয়ার্ক পেতে পাতলা কভার ব্যবহার করুন।

দ্বিতীয় উপায়টি আরো সহজ। এক্ষেত্রে আপনি যখনই স্মার্টফোন ব্যবহার করেন, তখন চেষ্টা করুন যে- এমন একটি ঘরে বসতে যেখানে সর্বাধিক জানালা এবং দরজা রয়েছে। এতে কোনো বাধা ছাড়াই ঘরের মধ্যে নেটওয়ার্ক পৌঁছাতে পারে।






১৮ মার্চ, ২০২২

Tips for Married Men: সারাদিন চনমনে ভাব! বিবাহিত পুরুষের শক্তি বাড়বে কয়েকগুণ, শুধুই দুধের সঙ্গে মিশিয়ে নিন এই কালো বীজ

Tips for Married Men: বিয়ের পরে প্রাথমিক ভাবে পুরুষদের যৌন জীবন যাতে ভাল হয়, প্রচুর শক্তি যেন শরীরে থাকে সেই বিষয়েই বিশেষ ভাবে লক্ষ রাখা দরকার, তাই দুধের সঙ্গে কালোজিরে এক ব্যাপক কম্বিনেশন



বহু সময়েই দুধের সঙ্গে হলুদ বা অন্য কোনও বীজ মিশিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয় ৷ এইগুলি শরীরের পক্ষে অত্যন্ত শক্তিশালী করে তোলে ৷ 



শরীরকে ভিতর থেকে অত্যন্ত শক্তিশালী করে তোলে কালোজিরে (Nigella Seeds), এক ধাক্কায় সমস্ত দুর্বলতা দূরে সারাদিন ফূর্তিতে থাকতে পারেন ৷ 


কালোজিরের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট, ক্যালশিয়াম, তামা, ফসফরাস ও ফলিক অ্যাসিডে ভরপুর


কালোজিরের দুধ (Nigella Seeds with Milk) বিবাহিত পুরুষদের পুরুষত্ব বৃদ্ধি করে ৷ দুর্বলতা দূর করে, ফার্টিলিটি বৃদ্ধিতে অত্যন্ত সহযোগী ৷ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ৷ যৌন জীবনকে আরও ভাল আরও উন্নত করে ৷


কালোজিরে মিশ্রিত দুধ খেলে স্ট্যামিনা (Endurance) ও রোগ প্রতিরোধ (Immunity) ক্ষমতা বাড়ে ৷ এক ধাক্কায় কয়েকগুণ এনার্জি বেড়ে যায় ৷ এতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে বলে ঋতু পরিবর্তনের সময়ে বাড়তি শক্তি পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷


ওজন বৃদ্ধি রোধ করে (Weight reduction) যদি কালোজিরে মিশ্রিত দুধ খেতে পারেন বিবাহিত পুরুষেরা ৷ এতে মেটাবলিজম বাড়তে শুরু করে ৷ কোষ্ঠ কাঠিন্যের সমস্যাও দূর করে এক নিমেষেই ৷


গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও কালোজিরে মিশ্রিত দুধ অত্যন্ত উপকারী ৷ এতে মহিলাদের রক্তাল্পতা দূর হয় ৷ গর্ভস্থ শিশুর হাড় বিকশিত ও মজবুত করতে সাহায্য করে ৷


Disclaimer: উপরিল্লিখিত তথ্যগুলি নিছকই ঘরোয়া টোটকা যা ওষুধের থেকে ভাল হতে পারেনা ৷ নিউজ ১৮ বাংলা এই সমস্ত মানতে অনুপ্রাণিত করেনা, এই ধরেনর খাদ্য গ্রহণ করার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তবেই খেতে পারেন ৷