উজ্জ্বল ও মসৃণ ত্বকের জন্য লেবুর একটি প্যাক বানিয়ে সারারাত লাগিয়ে রাখুন ত্বকে। পরদিন ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে।
লেবু কেন ব্যবহার করবেন? লেবুতে থাকা অ্যাসিডিক উপাদান ত্বকের কালচে দাগ দূর করতে সক্ষম। প্রাকৃতিক ক্লিনজার হিসেবে ত্বক পরিষ্কার রাখে লেবু। ধরে ধীরে ব্রণের দাগ মিলিয়ে দিতে সাহায্য করে লেবু। লেবুতে থাকা ভিটামিন সি ত্বক রাখে উজ্জ্বল। যেভাবে তৈরি করবেন প্যাক ঃঃ ২ টেবিল চামচ লেবুর রস ও ২ টেবিল চামচ আমন্ড অয়েল একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। চোখের নিচে ও গলার ত্বকেও লাগাবেন। টিস্যু দিয়ে চেপে বাড়তি অংশ দূর করুন ত্বক থেকে। সারারাত রেখে পরদিন সকালে ধুয়ে ফেলুন।

you can comment about this post.
উত্তরমুছুন