এই ব্লগটি সন্ধান করুন

১৭ মার্চ, ২০২২

চুল মজবুত করতে পাতে রাখুন এই ৬ খাবার

 

কেবল হেয়ার প্যাকেই যে চুলে পুষ্টি মেলে তা নয়। আপনি কী খাচ্ছেন সেটার উপরেও আপনার চুলের সৌন্দর্য নির্ভর করে। চুল মজবুত ও ঝলমলে করতে ভিটামিন ও নানা পুষ্টিগুণ সমৃদ্ধ কিছু খাবার খেতে পারেন নিয়ত।




ডিম :


ডিমে রয়েছে প্রোটিন। প্রোটিন চুলের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া ডিমে থাকা খনিজ ও ভিটামিন চুলের গোড়া মজবুত করে। 
 
পালং শাক :

প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায় পালং শাক থেকে। এছাড়া নানা ধরনের ভিটামিন পাওয়া যায় এই শাক থেকে। নিয়মিত পালং শাক খেলে তাই স্বাস্থ্যোজ্জ্বল থাকে চুল।

পিনাট বাটার :

পিনাট বাটার প্রোটিনের চমৎকার উৎস। এছাড়া এতে থাকা বায়োটিন ও ভিটামিন ই চুল প্রাকৃতিকভাবে সুন্দর ও ঝলমলে রাখে। 

 মিষ্টি আলু:

 ভিটামিন এ এবং বেটা-ক্যারোটিন পাওয়া যায় মিষ্টি আলু থেকে। এসব উপাদান চুলের গ্রোথ বাড়ায়।

 লেবু:

 লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এছাড়া এতে থাকা সাইট্রিক অ্যাসিডও চুলের যত্নে অনন্য। শুকনো ফল বিভিন্ন ধরনের 

শুকনো ফল :

খেতে পারেন প্রতিদিন। ফ্যাটি অ্যাসিড মেলে শুকনো ফল থেকে যা চুলের স্বাস্থ্য ভালো রাখে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন